মদীনা আবর্জনা ও মরিচাকে দূরীভূত করে
-----------------------
৮. عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ، جَاءَ أَعْرَابِيٌّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعَهُ عَلَى الإِسْلاَمِ، فَجَاءَ مِنَ الغَدِ مَحْمُومًا فَقَالَ: أَقِلْنِي، فَأَبَى ثَلاَثَ مِرَارٍ، فَقَالَ: المَدِينَةُ كَالكِيرِ تَنْفِي خَبَثَهَا وَيَنْصَعُ طَيِّبَهَا
৮. অনুবাদ: হযরত জাবির (رضي الله عنه)থেকে বর্ণিত, একজন বেদুইন নবী করিম (ﷺ) এর নিকট এসে ইসলামের উপর বাইয়াত গ্রহণ করল। পরদিন সে জ্বরাক্রান্ত অবস্থায় নবী করিম রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলল, আমার (বাইয়াত) ফিরিয়ে নিন। নবী করিম (ﷺ) তা প্রত্যাখ্যান করলেন। এভাবে তিনবার হল। অতঃপর বললেন, মদীনা কামারের হাঁপরের মত, যা তার আবর্জনা ও মরিচাকে দূরীভূত করে এবং খাঁটি ও নির্ভেজালকে পরিচ্ছন্ন করে।
➥[১৮] সহীহ বুখারী শরীফ, পৃ. ২৫৩, হাদিস নং- ১৭৬২
ব্যাখ্যা: একজন বেদুইন নবী করিম রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে ইসলামের উপর বাইয়াত গ্রহণ করল। পরে লাগাতার তিনদিন এসে বলল, আমি জ্বরে আক্রান্ত হয়েছি। আপনি আমার বাইয়াত ফিরিয়ে নিন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)বাইয়াত ফিরিয়ে নিলেন না। রাসূলুল্লাহ (ﷺ)বললেন, মদীনা কামারের হাঁপরের মত আবর্জনা ও মরিচাকে দূরীভূত করে আর খাঁটি লোকদের পরিচ্ছন্ন করে। বুখারী শরীফে অপর হাদিসে আছে- قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا تَنْفِي الرِّجَالَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الحَدِيدِ নবী করিম (ﷺ) এরশাদ করেন, মদীনা (মুনাফিক) লোকদের বহিষ্কার করে দেয়, যেভাবে আগুন লোহার মরিচাকে দূর করে দেয়।
➥[১৯] বুখারী: হাদিস নং ১৭৬৩
++++++++++
গ্রন্থ:চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন