মদীনায় মৃত্যু বরণের ফযিলত
---------------------
৯. وَعَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنِ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِيْنَةِ فَلْيَمُتْ لَهَا فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا
৯. অনুবাদ: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)এরশাদ করেন, যার সুযোগ হয় মদীনায় মৃত্যু বরণ করতে সে যেন মদীনায় মৃত্যু বরণ করে। কেননা তথায় মৃত্যুবরণকারীর জন্য (কিয়ামত দিবসে) আমি সুপারিশ করব।
➥[২০] মুসনাদে আহমদ ও তিরমিযী, সূত্র: মিশকাত শরীফ, পৃ ২৪০, হাদিস নং ২৬১৯
ব্যাখ্যা: মদীনা শরীফে শেষ জীবন পর্যন্ত কাটিয়ে অবশেষে মদীনা শরীফে ইন্তেকাল করলে নবী করিম (ﷺ) সেই ব্যক্তির জন্য কিয়ামত দিবসে সুপারিশ করবেন। যেখানে মৃত্যুবরণ করলে জান্নাতুল বাকীতে দাফনের সুযোগ পাবে, যেখানে অসংখ্য সাহাবায়ে কিরাম ও আহলে বাইতে রাসূল দাফন হয়েছেন।
ইমাম মালেক (رحمة الله) থেকে বর্ণিত আছে, প্রায় দশ হাজার সাহাবীর করব রয়েছে জান্নাতুল বাকীতে।
হযরত ওমর (رضي الله عنه) দোয়া করতেনঃ
:اللهم ارْزُقْنِىْ شَهَادَةً فِىْ سَبيْلِ اللهِ وَاِجْعَلْ مَوْتِىْ بِبَلَدِ رَسُوْلِكَ
হে আল্লাহ! আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তাওফিক দিন এবং আমার মৃত্যুটা আপনার রাসূলের শহরে নসীব করুন।
কাযী আয়ায (رحمة الله) বলেন, মদীনাবাসীর জন্য বিশেষ সুপারিশ দ্বারা উদ্দেশ্য হল- তাদের মর্তবা অত্যন্ত উঁচু হবে অথবা তাদের হিসাব-নিকাশ সহজ হবে বা আল্লাহ তায়ালা তাদেরকে আরশের ছায়ায় আশ্রয় দিয়ে সম্মানিত করবেন। অথবা তারা নূরানী মিম্বরে অবস্থান করবে কিংবা তারা দ্রুত জান্নাতে প্রবেশ করবে।
➥[২১] শরহে সহীহ মুসলিম, কৃত. আল্লামা গোলাম রসূল সাঈদী, খন্ড: ৩, পৃ. ৭২৮
+++++++++
গ্রন্থ:চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন