চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মদীনা থেকে মন্দ লোক বের না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না
-----------------------

১০. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَنْفِيَ الْمَدِينَةَ شِرَارَهَا كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيْدِ

১০. অনুবাদ: হযরত আবু হোরায়রা (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)এরশাদ করেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মদীনা থেকে মন্দ লোকদেরকে দূর করে দিবে, যেভাবে দূর করে দেয় হাঁপর লোহার খাদকে।

➥[২২] মুসলিম, সূত্র: মিশকাত শরীফ, পৃ. ২৩৯-৪০, হাদিস নং ২৬০৯


ব্যাখ্যা: বুখারী শরীফের অপর এক হাদিসে আছে, আনাস (رضي الله عنه)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)এরশাদ করেন, মক্কা ও মদীনা ব্যতীত এমন কোন শহর নেই যেখানে দাজ্জাল অনুপ্রবেশ করবে না। মক্কা এবং মদীনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে। এরপর মদীনা তার অধিবাসীদেরকে নিয়ে তিনবার কেঁপে উঠবে। এভাবেই আল্লাহ তায়ালা সমস্ত কাফির এবং মুনাফিকদেরকে (মদীনা থেকে) বের করে দিবেন।

➥[২৩] সহীহ বুখারী, হাদিস নং ১৭১৬


অর্থাৎ কিয়ামতের পূর্বে মদীনা থেকে সমস্ত কাফির, মুশরিক ও মুনাফিকদেরকে বের করে দেয়া হবে। কেবল খালিস মুসলমানগণই সেখানে থাকবে। তারপর কিয়ামত সংঘটিত হবে।

কামারের হাঁপর যেভাবে লোহা থেকে মরিচা দূর করে পরিচ্ছন্ন করে দেয় মদীনা ও তার থেকে মন্দ লোকদেরকে বহিষ্কার করে দিয়ে মদীনাকে পাক-পবিত্র ও পরিচ্ছন্ন করে রাখবে।

++++++++++++

গ্রন্থ:চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়:হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর,চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন