চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মদীনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না
----------------------

৭. عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَدْخُلُ المَدِينَةَ رُعْبُ المَسِيحِ الدَّجَّالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ

৭. অনুবাদ: হযরত আবু বাকরা (رضي الله عنه)থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) এরশাদ করেন, মদীনাতে দাজ্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না। ঐ সময় মদীনার সাতটি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক পথে দু’জন করে ফেরেস্তা নিয়োজিত থাকবে।

➥[১৭] সহীহ বুখারী শরীফ, পৃ. ২৫২. হাদিস নং ১৭৫৮


ব্যাখ্যা: শেষ যামানায় কানা দাজ্জাল প্রকাশিত হবে। সে সমগ্র পৃথিবীতে বিচরণ করবে আর মানুষকে গোমরাহ করবে। কিন্তু মদীনায় প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফে হযরত আবু সাঈদ খুদুরী (رضي الله عنه)বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ (ﷺ)আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। বর্ণিত কথা সমূহের মধ্যে তিনি একথাও বলেছিলেন যে, মদীনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেয়া হয়েছে।

তাছাড়া আল্লাহ তায়ালা মদীনার প্রবেশ পথ সমূহে ফেরেস্তা নিয়োগ করবেন যেন দাজ্জাল মদীনায় প্রবেশ করতে না পারে।

+++++++++

গ্রন্থ:চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন