চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মদীনাবাসীর সাথে প্রতারণা করার পরিণাম
--------------------

৬. عَنْ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: لاَ يَكِيدُ أَهْلَ المَدِينَةِ أَحَدٌ، إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ المِلْحُ فِي المَاءِ(متفق عليه)

৬. অনুবাদ: হযরত সা’দ (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম (ﷺ)কে বলতে শুনেছি, যে কেউ মদীনাবাসীর সাথে ষড়যন্ত্র বা প্রতারণা করবে, সে লবণ যেভাবে পানিতে গলে যায়, সেভাবে গলে যাবে।

➥[১৬]  বুখারী ও মুসলিম শরীফ, সূত্র: মিশকাত শরীফ,পৃ. ২৪০, বুখারী হাদিস নং ১৭৫৬


ব্যাখ্যা: উপরোক্ত হাদিস মতে মদীনাবাসীদের সাথে প্রতারণা করার পরিণাম হল আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দেবেন। এ বিষয়েও বিভিন্ন হাদিসে বিভিন্ন শাস্তির কথা উল্লেখ আছে।

মদীনাবাসীরা হলেন নবীর প্রতিবেশী। আর নবী করিম (ﷺ) তাঁর প্রতিবেশীকে ভালবাসেন। সুতরাং আল্লাহও তাদেরকে ভালবাসেন। তাই মদীনাবাসীর সাথে প্রতারণা করলে আল্লাহ শাস্তি দেন।

হযরত ওমর (رضي الله عنه)থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি  মদীনাবাসীকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেবেন। তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেস্তাদের অভিশাপ এবং সমগ্র পৃথিবীবাসীর লা’নত। তার ফরয-নফল কিছুই কবুল হবে না।

মদীনা শরীফে যিয়ারতের উদ্দেশ্যে যারা যাবে তাদেরকে বিষয়টি খেয়াল রাখতে হবে। তাদের দ্বারা কোন অবস্থাতেই যেন কোন মদীনাবাসীর কষ্ট না হয়।

++++++++++

গ্রন্থ:চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন