হায়াতুল আম্বিয়া


◾ হাদীস নং-১১:



رقم الحديث : ۱۱



حديث مرفوع :- وَلَهُ سُوَاهِدُ مِنْهَا مَا ، أَخْبَرَنَا أَبُو عَبْدِ الله الْحَافِظ ثبو بكر بن إسحاق الفقيه , أنأمدُ بْن عَلِي الأبّار أنغامد بن عبد الرحَمَن بن بُكَار الدّمَشقي ثنا الْوَلِيدُ بن مُسلِم حَدَنِي أَبُو رَافِع نَ سعيد المقبري بنِ أبي مسعُود الأنصاري رضي الله عنه عن النبي صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَال : أكثروا الصلاة عَلَى فَيوم الجمعة , فَإِنَّهُ ليس يُصلي علي أحَد يَوم الجمعة إلا عُرضت عَلَي صلاتُهُ . " (١١)



হযরত আবূ মাস‘ঊদ আনসারী (رضي الله عنه) বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেছেন, তোমরা আমার প্রতি জুমার দিন অধিক পরিমাণে সালাত-সালাম প্রেরণ করো, কেননা যে কেউ আমার প্রতি জুমার দিনে দুরূদ-সালাম পাঠ করবে তার ওই দুরূদ সালাম আমার প্রতি অবশ্যই পেশ করা হবে।



11 - أخرجه أحمد ۸ / 4 ( ۱۹۲۹۲ . والدارمي ( ۱۰۷۲ ) و \ " أبو داود \ " ۱۰۶۷ و \ " ابن ماجة " ۱۰۸۰ وأخرجه ابن ماجة ( ۱۹۳۷ مرقاة المفاتيح شرح مشكاة المصابيح « كتاب الصلاة « باب الجمعة . 1361 وقال : رواه أبو داود ، والنسائي ، وابن ماجه ، والدارمي ، حياة الأنبياء في قبورهم للبيهقي , رقم الحديث - ۱۰ والبيهقي في " الدعوات الكبير . "



◾ হাদীস নং-১২:



رقم الحديث : ۱۲ حديث مرفوع


  وَأَحَجَليّا بن أدمدَ بن عبُدَ أن الكاتب ثنا  أحمد بن عُبيد الصقار , الحسن بن سعيد , ثنا إبراهيم بن الحَجّاج ثنلحمّاد بن سَلْمَةً نَبُرد بُن سِنَان عنَ محَولِ الشامي عن أبي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَال قال رسول اللَّهِ صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أكثروا علي من الصلاة في كل يوم جُمُعَان صَلاة أمتي تُعرض عليّ في كل يوم جُمُعَةِ , فمن كان أكثرَهُمْ عَلَى صَلاةً كَانَ أَفَرَبَهُمْ مِنّي مَنْزِلَةً ( ۱۲ )



হযরত আবূ উমামা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, আমার প্রতি প্রত্যেক জুমার দিনে অধিক পরিমাণে দুরূদ সালাম প্রেরণ করো, কেননা আমার উম্মতের সালাত-সালামসমূহ আমার নিকট প্রত্যেক জুমাবারে পেশ করা হয়। সুতরাং আমার উম্মতের মধ্যে যে আমার প্রতি সর্বাধিক সালাত-সালাম প্রেরণকারী হবে, সে ক্বিয়ামতের দিন আমার সর্বাধিক নিকটবর্তী হবে। 



 12 - . " ( رواه الترمذي ( 484 ) وقال : هذا حديث حسن غريب . وصححه ابن حبان كما نقل عنه الحافظ ابن حجر في " بلوغ المرام " ( 455 ) ، وحسنه الحافظ ابن حجر في " نتائج الأفكار " ( ، ( ۲۹۵ / ۳ )


◾ হাদীস নং ১৩ :



رقم الحديث : ۱۳ حديث مرفوع


 وَأَخَبَرَنَا أبو الحسن علي بن مُحَمَدَ بْنِ عَلِيّ السقاء الإسفَرَانِيني ، قال : حَدّتَنِي وَالِدِي أَبُو عَلِيّ ثنا أَبُو رافع أسامة بَن علي بن سعيد الرّازي ، بمصر , ثنفَحمَدَ بن إسماعيل بن سَالِم الصعَلَيْهِ حَدَتُناحكمة بنت عثمَان بْنِ دِينَار أخي مالك بْنِ دِينَار ، قالت : حَدَثني أبعَثمان بن دِينار



প্রিয়নবীর খাদিম হযরত আনাস ইবনে মালেক (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, ক্বিয়ামতের দিনের সকল স্থানে তোমাদের মধ্যে ওই ব্যক্তিই আমার সর্বাধিক নিকটতম স্থানে থাকবে, যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি সর্বাধিক সালাত-সালাম প্রেরণকারী ছিল। আর যে ব্যক্তি আমার প্রতি প্রত্যেক জুমার দিনে ও জুমার রাতে একশত বার দুরূদ পাঠ করবে, আল্লাহ তা‘আলা ওই ব্যক্তির একশ’টি চাহিদা পূরণ করবেন- সত্তরটি আখিরাতের প্রয়োজন ও চাহিদা এবং ত্রিশটি দুনিয়ার চাহিদা ও প্রয়োজন। অত:পর আল্লাহ তা‘আলা ওই সালাত- সালাম সংরক্ষণ ও পৌঁছানোর জন্য এক ফেরেশতা নিয়োজিত করবেন, যিনি তা আমার কবর শরীফে ওইভাবে প্রবেশ করাবে, যেভাবে তোমাদের কারও নিকট হাদিয়া উপঢোকনসমূহ প্রবেশ করানো হয়। আর ওই ফেরেশতা আমাকে সংবাদ দেবেন যে ব্যক্তি আমার প্রতি সালাত-সালাম প্রেরণ করেছে তার নাম, তার পিতা, বংশ, গোত্র, অঞ্চলসহ সমুদয় বিষয়ে। অত:পর তা আমি আমার নিকট রক্ষিত শ্বেত বালামে লিপিবদ্ধ করে রাখি।



13 - ( رواه ابن منده في " الفوائد " ( ص / ۸۲ ) ، والبيهقي في " شعب الإيمان " ( ۱۱۱ / 3 ) ، و " حياة الأنبياء " ( ۲۹ ) ، ومن طريق البيقهي : ابن عساكر في " تاريخ دمشق " ( ۳۰۱ / 54 ) ، وعزاه السيوطي في " الحاوي " ( ۱۶۰ / ۲ ) للأصبهاني في " الترغيب . " )



◾ হাদীস নং ১৪ :



رقم الحديث : 14


حديث مرفوع وفي هذا المعنى الحَدِيث الذي أخبَرَنَا أَبُو عَلى الحسين بن مُحتَ الرُوأَبَارِي أنبأبو بكر بن داسة ثنا أَبُو داد ثنا أحمَتُبُن صالح قال : قَرَأتُ عَلَى عبْد الله بن نافع ، قال : أَخَبَرَنِينِ أبي ذئب سعيد المقبري و أبي هُرَيْرَةَ رضي الله عنه قال : قال رسول الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ " لا تجعَلُوا بُيُوتَكُمْ فَتُورًا ولا تجعلوا قبري عيدًا ، وصلوا علي فإن صلاتكم تبَلغني حيْتُ كُنْتُمْ " ( 14 ) "



হযরত আবূ হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না এবং আমার কবর শরীফকে ঈদে রূপান্তর করো না; বরং তোমরা আমার প্রতি সালাতসালাম প্রেরণ করো, কেননা তোমরা যেখানে হওনা কেন তোমাদের সালাত-সালাম আমার প্রতি প্রেরণ করা হয়।



14 - ( أخرجه أحمد في " مسنده " ( ۳۶۷ / ۲ ) ، وأبو داود في " السنن " ( ۲۰۶۲ ) - ومن طريقه البيهقي في " شعب الايمان " ( 416 ) ، وفي " حياة الأنبياء بعد وفاتهم " ( ص 95 ) - ، وابن فيل البالسي في " جزئه " ( ۱۱۳ ) ، والطبراني في " المعجم الأوسط " ( ۸۰۳۰ . ( أخرجه أبو نعيم في " حلية الأولياء " ( ۲۸۳ / 6 : )




 “তোমরা তোমাদের ঘরকে কবর বানিওনা” মানে কবরে যেভাবে নামাজ পড়া হয় না সেভাবে তোমাদের ঘরকেও কবরের মত নামাযবিহীন করোনা, বরং তোমরা মসজিদের পাশাপাশি তোমাদের ঘরেও কিছু নফল নামায পড়।



আর “আমার কবরকে ঈদে পরিণত কর না” মানে যেভাবে বৎসরে মাত্র দু’বার সমবেত হয়, তোমরা আমার কবর শরীফকেও তেমন করোনা; বরং বৎসরের সব সময় আমার রওযা শরীফ যেয়ারতে আস। আর যাদের পক্ষে সম্ভব না হয়, আর যখন তোমরা অনুপস্থিত থাক, তাহলে তোমরা বিশ্বের যে প্রান্তেই — থাকনা কেন তোমরা আমার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকো। কারণ তোমাদের সালাত-সালাম পৌঁছানো হয়।



◾ হাদীস নং-১৫ :



رقم الحدیث: ١٥



(حديث مرفوع ) وفي هذَا المَعْنَى الْحَدِيث الَّذِي أَخْبَرَنَا أَبُو مُحمد عَبْد اللَّه أَن يحَيَى بْن عَبْدِ الْجَبّار السُكّري يبعَدُ ادّ ، ثنا إسماعيل بن مُحَقُ الصقار , تقلياس بن عَبْد اللَّهُ الترقفي , تُللو عيْدَ الردُ مِنَ المُقرئ , تنحيوة بن شرَيْح , عن أبي صر زيد بن عبد الله بن قِسَيط عن أبي هريرةً , رضي الله عنه ، أن رسُول اللهِ صلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " | ما من أحد يُسلم علي إلا رد الله رُوحي حتى أردَّ عَلَيْهِ السّلام " ( 15 ) وَإِنما أرادوالله أعلم إلا وقدَرَكَ اللَّهُ إلي روحي حَتَى أردَّ عَلَيْهِ السّلام .



হযরত আবূ হোরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, যে কেউ আমার প্রতি সালাম প্রেরণ করবে, আল্লাহ তা‘আলাতখন আমার রূহকে ফিরিয়ে দেন, যাতে আমি ওই ব্যক্তির সালামের জবাব দিতে পারি।"



এ হাদীসের মর্মার্থ (আল্লাহ তা‘আলাই ভাল জানেন): ‘‘আল্লাহ তা‘আলা এর অনেক পূর্বেই আমার দেহে আমার রূহকে ফিরিয়ে দিয়েছেন, তাই আমি সালাম প্রদানকারীর সালামের উত্তর দিই।



15 - رواه أحمد ( 4۷۷ / ۱۹ ) ط الرسالة ، وأبو داود ( ۳۱۹ / ۱ ) ( ۲۰۰۱ ) وصححه النووي في " الأذكار " ( 154 . السلسلة الصحيحة " 5 / ۳۳۸ : رواه أبو داود و البيهقي في " سننه " ( 5 / ۲45 ) و أحمد ( ۲ / ۲۲۷ و الطبراني في " الأوسط " ( 449 ) في " الفتح " ( 6 / ۲۷۹ ) : " رجاله ثقات " ! و قال الحافظ العراقي في " تخريج الإحياء " ( 1 / ۲۷۹ ) : " سنده جيد " . و أما النووي ، فقال في " الرياض : ( 1409 ) " إسناده صحيح " ! و وافقه المناوي في " التيسير ! " |

_________________

কিতাবঃ হায়াতুল আম্বিয়া 

[নবীগণ আলায়হিমুস্ সালাম জীবিত তাঁদের রওযাসমূহে]

মূল : ইমাম আবূ বকর আহমদ খোরাসানী বায়হাক্বী ইবনে হোসাঈন ইবনে আলী ইবনে মূসা [রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি]

বঙ্গানুবাদ : অধ্যাপক মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল-আযহারী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন