◾ হাদীস নং-১৬ :
رقم الحديث: ١٦
حديث مرفوع وفي هذا المُعْنَى الحَدِيث الَّذِي أَخَبَرَنَا أَبُو القاسم علي بْن الْحَسَن بن علي الطهمَانِي ، ثنا أَبُو الْحَسَنِ مُحمدَ بْن مُحَمَ الكارزي ، ثنا علي بْن عَبْدِ الْعَزيز ثنا أَبُو تُعَيّم ثنا سفيان بنَ عَبْدِ اللَّهِ بْنِ السّايّب عن رَأَذانَ عن عبد الله بن مسعُود رضي اللهُ عَنْهُ ، قال : قال رسول اللَّهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ لِلَّهِ عَزّ وَجل مَلايَلَةً سَيّامِينَ فِي الأرض يُبلَعَوّني عن أَمَتِي السّلام . "(16)
হযরত আবদুল্লাহ ইবনে মাস‘ঊদ (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তা‘আলার এমন কিছু ফেরেশতা আছে। যারা সর্বদা সারা বিশ্বে বিচরণ করে। তারা আমার প্রতি আমার উম্মতদের সালাত-সালাম সমূহ পৌঁছিয়ে দেয় ।
16 - ( مسند أحمد بن حنبل , سنن النسائي و سنن الدارمي الصغرى , صحيح ابن حبان ، المستدرك على الصحيحين , المعجم الكبير للطبراني , مصنف ابن أبي شيبة مصنف عبد الرزاق مسند أبي يعلى الموصلي , البحر الزخار بمسند البزار , مسند ابن أبي شيبة )
◾ হাদীস নং-১৭ :
رقم الحديث : ۱۷
حديث مرفوع - وأخْبَرَنَا أَبُو الْحَسَيْن بْن بشران , وَأَبُو الْقَاسيم عبد الرحمن بن عُبَيْدِ اللَّهِ قَالا : أنباً حَمَزدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَنّاس ثنا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ ثنا أبو أحمد الزبَيْرُي ثنا إسرائيل عَنْ أبي يَحْيَى عَنْ مُجَاهد عن ابن عَبّاس رضي اللهُ عَنْهُمَا ، قال " : ليس أَحَدَ مِن أمّة مُحَمّدِ صلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصلى عَلَيْهِ صلاة إلا وَهي تَتَلَعَه , يَقُولُ لَهُ الْمُلْك : فلان يُصلَّى عَلَيْكَ كَذَا وَكَذَا صلاه ( 17 )
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه)মা বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যে কোন উম্মত তাঁর প্রতি সালাত-সালাম পেশ করবে, অবশ্যই তা তাঁর নিকট প্রেরণ করা হবে। সালাত-সালামের জন্য নিয়োজিত ফেরেশতা তাঁকে (ﷺ) গিয়ে বলেন, ‘‘ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! অমুক ব্যক্তি আপনার প্রতি এ এ পরিমাণ সালাত-সালাম প্রেরণ করেছে।’’
17. " ( المطالب العالية بزوائد المسانيد الثمانية لابن حجر: بن حجر العسقلاني. شعب الإيمان للبیھقي)
◾ হাদীস নং-১৮ :
رقم الحديث : ۱۸
حديث مرفوع - أَخَبَرَنَ عليّ بْن مُحَمَّدِ بْنِ بشران , أنبأ أَبُو جعَفَرِ الرّرَاز تنعيسى بْن عَبْدِ اللَّهِ اللَّيَالِي والعلاء بن عمر الْحَنّف ثنأو عند الرحَ مَن عَن الأعمش عن أبي صالح عن أبي هُرَيْرَةَ رضي الله عنه النبي صلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ من صلى علي على قبري سمعَتُه ، ومَن صلّى على نائياً منه أبُلغه ( ۱۸ ) لب أو عبْد الرحمَن هذا هو مُحمد بُن مرّوَانَ التُدّي فيمَا أَرَى وَفِيهِ نَفَرَ , وَقَدْ مَضى مَا يُوَحَدُهُ .
হযরত আবূ হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, যে ব্যক্তি আমার রাওযা শরীফে উপস্থিত হয়ে আমার প্রতি সালাত-সালাম পেশ করে আমি তা শুনতে পাই। আর যখন কোন ব্যক্তি অনুপস্থিত থেকে আমার প্রতি সালাত-সালাম পেশ করে তা আমার নিকট পৌঁছানো হয়।
18 - " ، ( أخرجه الخطيب البغدادي في تاريخ بغداد ( 4 / 468 ) ، و ابن البختري ( ۷۳۰ ) ، و البيهقي في حياة الأنبياء في قبورهم ( ۱۸ ) ، و السبكي في طبقات الشافعية الكبرى ( ۹۳ ، ۲۸۰ ) من طرق : عن العلاء بن عمرو عن محمد بن مروان السدي عن ( من صلى عند قبري وكل الله به ملكاً يبلغني ، و في أمر دنياه وآخرته ، وكنت شهيداً له و شفيعاً له يوم القيامة ) الأعمش عن أبي صالح عن أبي هريرة ، بلفظ ( من صلى على عند قبري سمعته ، ومن صلى علي نائياً عنه أبلغته و أخرجه البيهقي في شعب الإيمان ( ۱۰۸۳ ) ، و ابن سمعون الواعظ في أماليه ( ۲۵۵ ) ، و ابن عساكر في تاريخ دمشق ( 56 / ۳۰۱ ) ، من طرق : عن عبد الملك بن قريب الأصمعي ، عن محمد بن مروان السدي عن الأعمش عن أبي صالح عن أبي هريرة ، بلفظ
◾ হাদীস নং-১৯ :
رقم الحديث : ۱۹
وأخبرنا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافظ أنبأ أبو عبد الله الصقارة ثنا أَبُو بكر بن أبي الدّنْيا حوثي سويد بن سعيد حَدّتَنِي بان أبي الرجال عن سليمان بن سحيم قال " : رأيتُ النّبيّ صلى الله عليه وسلم في النوم ، فَقُلت يا رسُول الله ، هوَ الَّذِينَ يأتونك فيُسلمون عليّ ، أتفقه لامَهُمْ ؟ قال : " نعم ، وأرد عَلَيْهم . " ( ۱۹ )
হযরত সুলাইমান ইবনে সুহায়ম (رضي الله عنه)বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে স্বপ্নে দেখলাম, তখন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলাল্লাহ! যে সমস্ত লোক আপনার রওযা পাকে উপস্থিত হয়ে আপনাকে সালাম প্রদান করেন আপনি কি তাদের সালাম বুঝতে পারেন? রাসূলুল্লাহ (ﷺ) উত্তরে বললেন, হাঁ, আমি শুনতে পাই ও বুঝতে পারি এবং তাদের সালামের উত্তরও দিই।
19 - ( كتاب الشفا بتعريف حقوق المصطفى , للقاضي عياض بن موسى اليحصبي السبتي المغربي , دار الفكر , سنة النشر : 1423 هـ / ۲۰۰۲ م )
◾ হাদীস নং-২০ :
رقم الحديث : ۲۰
حديث مرفوع - وَمِمّا يَتَ عَلَى حَيَاتِهم مَا أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ مُحمَد بن عَبْدِ اللَّهِ الْحَافِظ أَخْبَرَنِي أَبُو مُحمَتَ المُزنِي ثنا على بن مُحَمَّدِ بن عيسى ثنا أَبُو الْيَمَان أنبأ شعيب عن الزهري قال : أخبَرَنيو سلمة بن عبد الرد مَن وَسَعِيدُ بن المُسيّب , أنّ أبا هريرة قال استب رجلان رجل مِنَ المسلمين ورجل مِنَ اليَهُودِ , فقال المُسلِمُ : والذي اصطفى مُحَمَّدًا عَلَى الْعَالَمِينَ فَأَقسم بقسم ، فقال اليهودِيّ : وَالَّذِي اصطفى مُوسى عَلَى الْعَالَمِينَ فرفَعَ المُسَلم عن ذلك يدَهُ فَلَطم الْيَهُودِيّ , فَذَهَبَ الْيَهُودِي إلى النبي صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فأخبره بالذي كان من أمره وأمر المُسلِم , فقال النّبيّ صلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " لا تخيّروني على مُوسى ، فإن الناس يُصعَقُونَ , فأكون أول من يُفيق ، فإذا مُوسي بَاطش مُتَعَلّق بجانب العرش فلا أدري أكان فيمن صعق فأفاق قبلي ، أو كانَ مِمّن استثنى اللَّهُ عَزّ وَجَ " رواه البخاري في الصحيح عن أبي الْيَمَانِ ورِوَاه لسه عن عبد الله بن عبد الردّ مَن ، وَغَيْرِهِ ، عن أبي اليَمَان . ( ۲۰ )
হযরত আবূ হোরায়রা (رضي الله عنه) বলেন, একদা দু’ ব্যক্তির মধ্যে ঝগড়া লাগল- একজন মুসলমান আর অপরজন ইয়াহুদী। মুসলিম লোকটি বলল, ওই আল্লাহ তা‘আলার শপথ, যিনি রাসূলুল্লাহ (ﷺ) কে সারা বিশ্ববাসীর জন্য চয়ন করে নিয়েছেন। এ কথার দৃঢ়তা প্রকাশের জন্য ওই ব্যক্তি নানা ধরনের ক্বসম ও শপথ করে বসেছে। অন্যদিকে ইয়াহুদী লোকটি বলল, ওই আল্লাহর শপথ, যিনি হযরত মূসা আলায়হিস্ সালামকে বিশ্ববাসীর জন্য চয়ন করে নিয়েছেন। একথা শুনে মুসলিম লোকটি ইয়াহুদী লোকটিকে একটি চড় মেরে দিল।
তখন ওই ইয়াহুদী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে তার এবং ওই মুসলমানের মধ্যে যা ঘটেছিল তা বিস্তারিতভাবে বললো। তখন রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, তোমরা আমাকে হযরত মূসা আলায়হিস্ সালাম-এর উপর শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য দিওনা। কেননা, ক্বিয়ামত দিবসে মানুষদেরকে সংজ্ঞাহীন করে ফেলা হবে। তখন আমিই সর্বপ্রথম সংজ্ঞা ফিরে পাব, দেখবো হযরত মূসা আলায়হিস্ সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানিনা, তিনি কি যারা সংজ্ঞাহীন হয়েছে তাদের সাথে সংজ্ঞাহীন হয়ে আমার পূর্বেই আবার সংজ্ঞা ফিরে পেয়েছেন, নাকি আল্লাহ তা‘আলা তাঁকে এ সংজ্ঞাহীনতা থেকে মুক্ত রেখেছেন?
এ হাদীস ইমাম বোখারী তাঁর সহীহ্ বোখারীতে হযরত আবুল ইয়াশান ও ইমাম মুসলিম তাঁর সহীহ্তে হযরত আবদুল্লাহ্ ইবনে আবদুর রহমান থেকে বর্ণনা করেছেন।
20- ( صحیح البخاری کتاب احادیث الانبیاء ২২৪৫ ومسلم২৩৭৩ )
◾ হাদীস নং-২১:
رقم الحديث : ۲۱
حديث مرفوع - وفي الحديث عَن الأعرج عن أبي هريرة رضي الله عنه ، عن النبي صلّى اللهُ عليهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ " : تفضلوا بَيْنَ أَنْبِيَامِ اللَّهِ تَعَالَى , فَإِنَّهُ يُنْفَخُ في الصور فصعق من في الليّات ومن في الأرض إلا من شاء الله ، تُهُ نفخ فيه أخرى ، فأكون أول مَنْ بُعث ، أو في أول من بُعث فإذا مُوني آخذ بالعرش فلا أدري أدوسب بصعقة يوم الطور أم بُعث قَيْلى . " (٢١)
হযরত আবূ হোরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে কাউকে অন্য কারও উপর প্রাধান্য দিওনা। কেননা যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন আসমান ও যমীনের সকলে সংজ্ঞাহীন হয়ে পড়বে, কিন্তু আল্লাহ তা‘আলা যাদের চান তারা ছাড়া। অত:পর এতে পুনরায় ফুঁক দেয়া হবে। তখন আমিই সর্বপ্রথম সজাগ হবো, অথবা আমি সর্বপ্রথম যারা জাগ্রত হবে তাদের দলে থাকবো। হঠাৎ আমি দেখতে পাবো যে, হযরত মূসা আলায়হিস্ সালাম আরশে ‘আযীমকে ধরে দাঁড়িয়ে আছেন। তাই আমি জানিনা তিনি কি তূর পাহাড়ে যে সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন তার কারণে এখানে সংজ্ঞাহীন হননি, নাকি তিনি সংজ্ঞাহীন হয়ে আমার আগেই জাগ্রত হয়ে গেছেন?
21- ( صحیح البخاري كتاب أحادیث الأنبیاء ২২৪৫ ومسلم২৩৭৩ )
وهذا إنما يصح على أن الله جل تُناوَهُ ردّ إلى الأنْبِيَاء عَلَيْهِمْ السلام رَاحَهُم فهم أحَياء عند ربهم كالشهَدَاء , فَإِذَا تُفعَ في الصور النفخة الأولى صعقواً فيمن صعق ، ثم لا يكون ذلك موتاً في جميع معانيه إلا في ذهاب الأسدُ يَشعَار , فَإِنْ كَانَ مُوسى عَلَيْسلم ممن استثنى الله عز وجل بقوله : إلا من شاء ( سورة النمل آية ۸۷ ) فإنه عز وجل لا يذهب باستشوار في تلك الحالة وَيُحَانَهُ بصعقة يوم الطور وَيُقَال : إن الشهَمَلة جملة ما استثنى الله عز وجل بقوله : إلا من شاء الله سورة النمل آية ۵۷ وروينا فيه خبَرَا مِرَ فَوهَا , وَهُوَ مذكور مع سائر ما قيل فيه في كتاب البعث والنشور .
এ হাদীস শরীফ প্রমাণ করে যে, আল্লাহ তা‘আলা নবীগণ আলায়হিস্ সালাম এর নিকট তাঁদের রূহকে ফিরিয়ে দিয়েছেন। ফলে তাঁরা মহান আল্লাহর নিকট জীবিত, শহীদগণের ন্যায়। অত:পর যখন শিঙ্গায় প্রথম ফুঁক দেয়া হবে তখন তাঁরাও অন্যান্যদের ন্যায় সংজ্ঞাহীন হয়ে যাবেন। অতএব, এটা কোন অবস্থাতেই মৃত্যু হতে পারে না; বরং তা হলো অনুভূতি শক্তি হারিয়ে ফেলা মাত্র। আর হযরত মূসা আলায়হিস্ সালামকে এ সংজ্ঞাহীনতা থেকে আল্লাহ তা‘আলা মুক্ত রেখেছেন। কেননা আল্লাহ তা‘আলা এরশাদ করেন, “কিন্তু আল্লাহ যাকে চান সে ছাড়া।”
[সূরা নামল, আয়াত-৮৭]
সুতরাং আল্লাহ তা‘আলা এ অবস্থায় হযরত মূসা আলায়হিস্ সালাম-এর অনুভূতি শক্তি নিয়ে নেবেন না, বরং তূর পাহাড়ের ওই সংজ্ঞাহীনতাকে এখানে গণ্য করা হবে। বলা হয়ে থাকে যে, ‘সূরা নামল’-এর আয়াতের ভাষ্য মতে- শহীদগণও এ সংজ্ঞাহীনতা থেকে মুক্ত থাকবেন এবং যার সমর্থনে মরফূ’ পর্যায়ের হাদীস শরীফ বর্ণিত রয়েছে। যার পূর্ণ বর্ণনা كتاب البعث والنشور-এ বিবৃত হয়েছে।
تَمَتُ بالحَيّر وباللَّهِ النَّوَفيق
_________________
কিতাবঃ হায়াতুল আম্বিয়া
[নবীগণ আলায়হিমুস্ সালাম জীবিত তাঁদের রওযাসমূহে]
মূল : ইমাম আবূ বকর আহমদ খোরাসানী বায়হাক্বী ইবনে হোসাঈন ইবনে আলী ইবনে মূসা [রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি]
বঙ্গানুবাদ : অধ্যাপক মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল-আযহারী
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন