মা বাইনা বায়তি ওয়া-মিম্বরী রওদাতুম্ মিন রিয়াদিল্ জান্নাহ্'-এর ব্যাখাঃ


❏ দরসে হাদীসঃ 【হাদীস নং- (৬৪৩)】



○ অধ্যায়ঃ 【মসজিদগুলো ও নামাযের স্থানসমূহ】


【 ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻣﺎ ﺑﻴﻦ ﺑﻴﺘﻲ ﻭﻣﻨﺒﺮﻯ ﺭﻭﺿﺔ ﻣﻦ ﺭﯾﺎﺽ ﺍﻟﺠﻨﺔ ﻭﻣﻨﺒﺮﯼ ﻋﻠﯽ ﺣﻮﺿﯽ . ‏( ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ )】


হযরত আবু হােরায়রা [ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ] থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ [ﷺ] এরশাদ ফরমানঃ


❝আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থান (টীকাঃ ১) জান্নাতের বাগানগুলাের মধ্যে একটি বাগান। (টীকাঃ ২) আর আমার মিম্বর আমার হাওযের উপর অবস্থিত।❞ (টীকাঃ ৩)


【মুসলিম, বােখারী】


□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ



_________


১. 【আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থান】


◇ টীকাঃ ১. কোন কোন বর্ণনায় আছে- ‘আমার কবর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থান।' কোন কোন বর্ণনায় আছে- ‘আমার হুজুরা ও মুসাল্লার মধ্যবর্তী স্থান।' কিন্তু সবকটির অর্থ একটি- কেননা, হুযূর-ই আনওয়ার [ﷺ]-এর ঘর মুবারক, হুজুরা শরীফ এবং কবর-ই আনওয়ার একই জায়গায় আর মুসাল্লা অর্থাৎ ‘মিহরাবুন্নবী’ ও ‘মিম্বর শরীফ' একেবারে মিলিত। যেমন যিয়ারতকারীরা জানেন।


২. 【জান্নাতের বাগানগুলাের মধ্যে একটি বাগান।】


◇ টীকাঃ ২. অর্থাৎ এ স্থান প্রথমে জান্নাতের বাগান ছিলাে, সেখান থেকে আনা হয়েছে। আল্লাহ্ তা'আলা হযরত ইব্রাহীম খলীল [ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ]'কে জান্নাতের 'হাজরে আস্ওয়াদ' (কালাে পাথর) দান করেছেন, আর আপন হাবীবের জন্য জান্নাতের বাগান প্রেরণ করেছেন।


অথবা এ জায়গা কাল ক্বিয়ামতে হুবহু জান্নাতের বাগান হবে। অথবা যে ব্যক্তি এখানে এসে গেছে, সে যেনাে জান্নাতের বাগানে প্রবেশ করেছে। অর্থাৎ এর বরকতে সে জান্নাতে প্রবেশ করবে। অথবা এ স্থান জান্নাতের বাগানের মুখােমুখি অবস্থিত। স্মর্তব্য যে, হুযুর-ই আন্ওয়ার [ﷺ] আল্লাহ'র যিকরের গােলাকার বৈঠকগুলাে ও মু'মিনের কবরকে জান্নাতের বাগান বলেছেন। ওখানেও বহু ব্যাখ্যা রয়েছে।


৩. 【আর আমার মিম্বর আমার হাওযের উপর অবস্থিত।】


◇ টীকাঃ ৩. এখানেও ওই ব্যাখ্যাবলী রয়েছে- এ স্থান প্রথমে আমার হাউযের উপর ছিলাে। সেখান থেকে এখানে আনা হয়েছে। অথবা ভবিষ্যতে হাউযের কিনারায় থাকবে। অথবা এখনাে হাউযের কিনারায় রয়েছে। অথবা এখন হাউজের কিনারার মুখােমুখি অবস্থিত। অথবী যে ব্যক্তির সেটায় চুমু খাওয়ার সৌভাগ্য হলাে, সে যেনাে আমার হাউজের উপর (পাশে) পৌছে গেলাে।


স্মর্তব্য যে, ‘মিম্বর' মানে ‘মিম্বরের স্থান'। ওখানে মিম্বর যেমনি থাকুক না কেন! তাছাড়া, কা'বার কালাে পাথর ও রুকনে ইয়ামানী এবং মদীনা তাইয়্যেবার এ জায়গা যদিও জান্নাত থেকে এসেছে, কিন্তু সেখানকার ওই ঔজ্জ্বল্য ও সৌন্দর্য বিলীন করে দেওয়া হয়েছে।


□ হাদীস শরীফের ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ


f/Ishq-E-Mustafa ﷺ


【সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ১ম খন্ড, পৃ. ৪৯৪ , হাদীস নং-৬৪৩ এবং টীকাঃ (১১-১৩) দ্রব্যষ্ট, প্রকাশনায়ঃ ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী, চট্টগ্রাম।

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন