মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৫২)
----------

বিষ পানে ক্ষতি না হওয়া


❏ হজরত আবু হুরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, যখন খায়বার বিজয় হয় তখন ইহুদীদের পক্ষ থেকে একটি বকরী রাসূল (ﷺ)কে হাদিয়া দেওয়া হয়। সেই বকরীটি বিষ মিশানাে ছিল। (বুখারী শরীফ)

এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কাসতুলানী  (رحمة الله) বলেন, খায়বার যুদ্ধে যখন ইহুদীদের জন্য মুসলমানদের অনুগত্য স্বীকার ব্যতীত অন্য কোন পথ বাকী রইলনা তখন তারা ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইহুদী হারিসের কন্যা ও সালাম ইবনে মুশকিমের স্ত্রী যয়নাব একটি বকরীর গােশতে বিষ মিশিয়ে তা রাসূল (ﷺ)এর জন্য হাদিয়া পাঠালাে। রাসূলাল্লাহ আল বকরীটির গােশত খেলেও বিষ তাঁর কোন ক্ষতি করতে পারেনি বটে, কিন্তু তাঁর সাহাবী বারাআ ইবনে মা’রূর (رضي الله عنه) বিষক্রিয়ার ফলে শহীদ হন। ষড়যন্ত্রকারী ধরা পড়ার পর প্রথমে তাকে মাফ করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন বারাআ (رضي الله عنه) বিষক্রিয়ায় শহীদ হন তখন ‘কিসাস' হিসেবে তাকে হত্যা করা হয়। তবে হযরত মামার (رضي الله عنه) বলেন, ঐ মহিলা পরে ইসলাম গ্রহণ করেছিল বিধায় তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। ●২৬১

_____________________________

261.[বুখারী শরীফের প্রান্ত টীকা, পৃ:৬১০, টীকা নং ২]


❏ হযরত আবু সাঈদ খুদুরী (رضي الله عنه) বর্ণনা করেন, এক ইহুদী মহিলা ভূনা ছাগল নিয়ে নবী করিম (ﷺ)এর জন্য হাদিয়া আনে। সাহাবীগণ খেতে চাইলে নবী করিম (ﷺ)- বললেন, থাম,


 فان عضوا لها يخجرني انها مسمومة.


এই ছাগলের এবং অঙ্গ আমাকে সংবাদ প্রদান করেছে যে, আমি বিষ মিশ্রিত।

তখন নবী করিম (ﷺ)এ ঐ মহিলাকে ডেকে পাঠান এবং খাবারে বিষ মিশানাের কারণ জিজ্ঞেস করা হলে সে বলল, যদি আপনি মিথ্যাবাদী হন তবে লােকদেরকে আপনার থেকে মুক্তি দেবাে আর যদি সত্যবাদী হন তবে আল্লাহ আপনাকে অবশ্যই অবহিত করবেন। তখন

নবী করিম (ﷺ)সাহাবীগণকে বললেন, তােমরা আল্লাহর নামে খাও। সুতরাং সাহাবীগণ সেই বিষ মিশ্রিত ভূনা ছাগল খেলেন কিন্তু কারাে কোন ক্ষতি হয়নি। ●২৬২

_____________________________

262.[আবু নঈম ইস্পাহানী  (رحمة الله) (৪৩০হি.), দালায়েলুন নবুয়ত, উর্দু, দিল্লী, পৃ:১৭৩]।

++++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন