নবীজির মু'জিযা
(৫১)
---------
আগুনে দগ্ধ না করা - আগুনে রুমাল পরিষ্কার করা
❏ ইমাম আবু নঈম (رحمة الله) হযরত আব্বাস ইবনে আব্দুস সামাদ (رحمة الله) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা হযরত আনাস ইবনে মালেক (رضي الله عنه)’র কাছে আসলাম। তিনি তার দাসীকে বললেন, দস্তরখানা নিয়ে এসাে আমরা খানা খাবাে। সে দস্তরখানা আনলে তিনি তাকে বললেন, রুমালটি আন। সে ময়লাযুক্ত একটি রুমাল নিয়ে এলাে। তিনি তাকে আগুন জ্বালাতে নির্দেশ দেন। সে আগুন জ্বালালে তিনি রুমালটি আগুনে নিক্ষেপ করলেন। রুমালটি আগুন থেকে দুধের ন্যায় সাদা পরিষ্কার হয়ে গেল।
আমরা হযরত আনাস (رضي الله عنه)কে জিজ্ঞেস করলাম এটি কেমন রুমাল? তিনি বললেন,
كان مديل كان رسول صلي الله عليه وسلم يمسح به وجهه.
এটি সেই রুমাল যা দিয়ে রাসূল কাছে তাঁর চেহরা মােবারক মুছতেন। এটি ময়লা হলে আমরা আগুনে নিক্ষেপ করি ফলে সেটি দুধের মত সাদা হয়ে যায়।
لأن النار لا تأكل شيأ مر علي وجوه الأنبياء عليھم الصلاة والسلام.
কেননা, যে বস্তু আম্বিয়ায়ে কেরামের চেহারার সাথে লেগেছে সে বস্তুকে আগুনে দগ্ধ করতে পারেনা। ●২৬৩
_____________________________
263.[ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:২য় পৃ:১৩৪]।
++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

একটি মন্তব্য পোস্ট করুন