মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৫০)
------------

রুটি আগুনে না পােড়া

❏ একদা রাসূল (ﷺ) হযরত ফাতেমা (رضي الله عنه)’র ঘরে তাশরীফ নিলেন। হযরত ফাতেমা (رضي الله عنه) সে সময় চুলা জ্বালিয়ে রুটি পাকানাে আরম্ভ করলেন। চুলার আগুনের তাপে তিনি ঘেমে গেলেন। এটা দেখে রাহমাতুল লিল আলামীন নিজ হাতে কয়েকটি রুটি আগুনে দিলেন। কিছুক্ষণ পর হযরত ফাতেমা (رضي الله عنه) দেখলেন রাসূল র হাত মােবারক দ্বারা আগুনে প্রদত্ত রুটি কাঁচা রয়ে গেল। আগুনের কোন প্রভাব তাতে পড়েনি। হযরত ফাতেমা (رضي الله عنه) দেখে অবাক হয়ে গেলেন। রাসূল (ﷺ) অবাক হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন, ইয়া রাসূলাল্লাহ! আমার অবাক হওয়ার কারণ হল, যে সব রুটিতে আপনার হাত মােবারক লেগেছে সেগুলাে এখনাে পর্যন্ত কাঁচা রয়ে গিয়েছে। আগুনে এগুলাের উপর বিন্দুমাত্রও প্রভাব বিস্তার করতে পারেনি। রাসূল একথা শুনে বললেন, হে প্রিয় কন্যা! এতে অবাক হওয়ার কি আছে? কেননা, যেসব বস্তুতে আমার হাত স্পর্শ করবে আগুন তাতে কোন প্রভাব ফেলতে পারেনা। সুতরাং আমার হাত মােবারাক লাগা রুটিতে চুলার আগুনে কিভাবে জ্বালাবে? ●২৬৪

_____________________________

264.[আব্দুল হক মুহাদ্দিস দেহলভী  (رحمة الله) (১০৫২হি.), মাদারেজুন নবুয়ত, ফার্সী, খন্ড: ২য় পৃ:৩১৫।]

++++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন