মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৪৯)
------------

মদীনা থেকে সিরিয়ার শাহী মহল দৃশ্যমান

❏ ইমাম বায়হাকী ও আবু নঈম (رحمة الله) হযরত বারা ইবনে আযিব (رضي الله عنه) থেকে বর্ণনা করেন। খন্দক খননের সময় একাংশে আমাদের সামনে একটি শক্ত পাথর ছিল, যাতে কোদাল অকৃতকার্য হল। অর্থাৎ কোদাল দ্বারা কাটা যাচ্ছে না। এ ব্যাপারে আমরা নবী করিম (ﷺ)কে অবহিত করলাম। তিনি ঐ পাথরটি দেখে একটি কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে একটি আঘাত করলেন। ফলে পাথরের একতৃতীয়াশ ভেঙ্গে যায়। তখন তিনি বললেন, আল্লাহু আকবর! আমাকে সিরিয়ার চাবিকাটি দেওয়া হয়েছে। খােদার শপথ! আমি এখন থেকে সিরিয়ার লাল বর্ণের শাহী মহল দেখতেছি।

অতঃপর তিনি দ্বিতীয় আঘাত করলে পাথরের দুই তৃতীয়াংশ ভেঙ্গে গেল। তখন তিনি বললেন, আল্লাহু আকবর! আমি মাদায়েনের শুভ্র মহল দেখতে পাচ্ছি। তারপর তিনি তৃতীয়বার আঘাত করলে পাথরের বাকী অংশ ও ভেঙ্গে গেল। তখন তিনি বললেন, আল্লাহু আকবর, আমাকে ইয়েমেনের চাবিকাটি অর্পন করা হয়েছে। খােদার কসম, আমি এই মুহুর্তে এখান থেকে সানয়া” নামক স্থানের মহলের দরজা সমূহ অবলােকন করতেছি। ●২৬৭

_____________________________

267.[ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:১ম পৃ:৩৭৮]


❏ ইমাম মুসলিম ও বায়হাকী  (رحمة الله) হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমরা রাসূল ’র সাথে নামাযের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন তিনি বললেন, হে লােক সকল! আমি তােমাদের সামনে ইমাম হিসেবে থাকি। তােমরা রুকু-সিজদায় আমার আগে যেওনা এবং আমার আগে তােমাদের মাথা রুকু-সিজদা থেকে উঠাবেনা।


فاني ارا كم من امامي و من خلفي.


কেননা আমি তােমাদেরকে সামনে-পেছনে উভয় দিক থেকে দেখি। খােদার শপথ, আমি যা দেখছি তা যদি তােমরা দেখতে তবে তােমরা


لضحتكم قليلا و لبكيتم كثيرا.


হাসতে কম আর কাঁদতে বেশী। সাহাবায়ে কিরাম আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি দেখেছেন? উত্তরে তিনি বলেন-


رأيت الجنة والنار.


 আমি জান্নাত ও জাহান্নাম দেখছি। সুতরাং তিনি নামাযে তাঁর পেছনের কাতারের মুসল্লিদেরকেও দেখতেন যেভাবে সামনে দেখতেন। ●২৬৮

_____________________________

268.[ড. মুস্তফা মুরাদ, মু'জিযাতুর রাসূল (ﷺ), আরবী, কায়রাে, মিশর, পৃ:১৪৪]।

+++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন