মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৫৩)
---------

ভূনা ছাগল দাঁড়িয়ে কথা বলা


❏ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) বর্ণনা করেন, নবী করিম (ﷺ) ইরশাদ করেন আমি যুদ্ধ থেকে মদীনায় ফেরার পথে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। ইত্যবসরে একজন ইহুদী মহিলা সম্মুখ থেকে আমার সাক্ষাত হল। তার মাথায় বড় একটি খালি যাতে ভূনা ছাগলের বাচ্চা ছিল এবং হাতে সামান্য চিনিও ছিল। সে বলতে লাগল, মহান আল্লাহর প্রসংশা যিনি আপনাকে নিরাপদে মদীনায় পৌঁছে দেন। আল্লাহর জন্য আমি মানত করেছি যে, আপনি নিরাপদে ফিরে আসেন তবে আমি এই ছাগল যবেহ করে ভূনে আপনাকে খাওয়াবাে।


 فاستنفطق الله الجدي فاستوى ئما على اربع قوائم فقال يا محمد لا تأكلني فانی مسموم


আল্লাহ তায়ালা ছাগলকে বাক শক্তি দান করলেন আর সেই ভূনা ছাগল চার পায়ে দাঁড়িয়ে বলতে লাগল, হে মুহাম্মদ! অমাকে খাবেন না, কেননা আমি বিষমিশ্রিত। ●২৬০

_____________________________

260.[আবু নঈম ইস্পাহানী  (رحمة الله) (৪৩০হি.), দালায়েলুন নবুয়ত, উর্দু, দিল্লী, পৃ:১৭৩ ২৬১. বুখারী শরীফের প্রান্ত টীকা, পৃ:৬১০, টীকা নং 2]।

++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন