আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী


সায়্যিদাহ আতিকাহ (رضي الله عنه)’র আক্বিদা

রাসূলে কারিম (ﷺ)’র অপর ফুফু হযরত সায়্যিদাহ আতিকাহ (رضي الله عنه)’র আকিদাও ছিল যে, ইমামুল মুরসালিন (ﷺ) নূর। রাসূল (ﷺ)’র জাহেরীভাবে আমাদের থেকে পর্দা করার পর তাঁর বিচ্ছেদের বিরোহে তিনি রাসূল (ﷺ) শান বর্ণনা করার সাথে তাঁর আকিদাও প্রকাশ করেছেন নিম্নোক্ত কবিতা দ্বারা-

يَا عَيْنِ فَاحْتَفِلِي وَسُحِّي وَاسْجُمِي

وَابْكِي عَلَى نُورِ الْبِلادِ محمد

‘‘চক্ষু হে মোর! ক্রন্দ্রন করে অশ্রু ঝেড়ে

শহরেরই জ্যোতির্ময়ী রসূল মোদের গেলেন ছেড়ে।’’

عَلَى الْمُصْطَفَى بِالْحَقِّ وَالنُّورِ وَالْهُدَى

‘‘সহ সত্যে প্রেরিত সেই মুহাম্মদী মুস্তফা

হেদায়ত আর জ্যোতিই যার উপরে ছেরপা।’’ ➥37

৩৭. ইমাম ইবনে সা‘দ, আত-তাবাকাত, দ্বিতীয় খণ্ড, ২৪৮-২৪৯ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইমাম মুকরিজী, ইমতাউল আসমা, ১৪/৫৯৬ পৃ., দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইমাম ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১২/২৮৩ পৃ.)।

++++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন