❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী
সায়্যিদাহ ছফিয়া (رضي الله عنه)’র আক্বিদা
হযরত আল্লামা আব্দুর রহমান জামী (رحمة الله) রেওয়ায়েত নকল করে বলেন, রাসূল করিম (ﷺ)’র ফুফী হযরত ছফিয়া (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ)’র শুভাগমনের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি লক্ষ্য করলাম যে, তাঁর নূর মোবারক প্রদীপের আলোকে হার মানিয়েছে। ➥35
৩৫. আল্লামা জামী, শাওয়াহেদুন নবুওয়াত (ফার্সী), পৃষ্ঠা ২২
শাফায়াতের মালিক হুযুর পুর নূর (ﷺ)’র ইন্তেকালের বিরোহের বিচ্ছেদে হযরত ছফিয়া (رضي الله عنه) একটি পঙক্তি বরেছেন, এর মধ্যেও তাঁর আক্বিদা প্রস্ফূটিত হয়েছে।
لِفَقْدِ الْمُصْطَفَى بِالنُّورِ حَقًّا
“জ্যোতির্ময়ী মোস্তফারই বিরহে মোর অশ্রু ঝড়ে।” ➥36
৩৬. ইমাম ইবনে সা‘দ, আত-তাবাকাত, দ্বিতীয় খণ্ড, ২৫০ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইমাম মুকরিজী, ইমতাউল আসমা, ১৪/৬০০ পৃ., দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।
উপর্যুক্ত দুটি বর্ণনার মাধ্যমে প্রতিভাত হলো হযরত সায়্যিদা ছফিয়া (رضي الله عنه) শুরু থেকে শেষ পর্যন্ত রাহমাতুললীল আলামীন (ﷺ)’র জাত মুবারকের ব্যাপারে নূরের আক্বীদাই পোষণ করতেন।
+++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন