আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী


হযরত সায়্যিদাহ উম্মে আয়মান➥33 (رضي الله عنه)র আক্বিদা

সায়্যিদুশ শাফেয়ীন ইমামুল আউয়ালিন ওয়া আখেরীন রাসূলে কারিম (ﷺ)’র দ্বিতীয় দুগ্ধ পানকারীনীর আক্বিদাও ছিল যে, হুযুর (ﷺ) নূরই ছিলেন, যেমন রাসূল (ﷺ)’র ইন্তেকালের পর তিনি এক কবিতায় তা প্রকাশ করেন-

وَلَقَدْ كَانَ بَعْدَ ذَلِكَ نُورًا

وَسِرَاجًا يضيء في الظلماء

“ছিলেন তিনি জ্যোর্তিময় আর ছিলেন দেপ্তীময়

সেই জ্যোতিতে আঁধার তিতির দূরীভূত হয়।”

এখন রাসূলে কারিম (ﷺ)’র ফুফুদের আক্বিদার পেশ করা হবে, যাঁরা রাসূল (ﷺ)’র এর সম্মানিত বিবিগণ এবং আওলাদগণকে দেখেছেন এবং তাঁকে পানাহার করতেও দেখেছেন।  ➥34

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৩৩.
❏ ওয়াহাবীদের গর্ব ইবরাহীম মীর শিয়ালকুটী হযরত উম্মে আয়মান (رضي الله عنه)ও হুযুর (ﷺ) কে দুধ পান করিয়েছেন। হযরত আয়মান ওই মহিলা যিনি রাসূল (ﷺ) কে স্বীয় পিতার পক্ষ থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছেন এবং যিনি তাঁর মায়ের ইন্তিকালের পর হুযুর (ﷺ) কে আবওয়া নামক স্থান থেকে মদীনা শরীফে নিয়ে এসেছেন। তাঁর নাম ছিল বরকত। হুযুর (ﷺ) তাঁকে অধিক সম্মান করতেন। হাফেজ ইবনে আবদুল বার্ (رحمة الله) বিশুদ্ধ সনদে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেন, “উম্মে আয়মান আমার মায়ের পর মা।”


❏ হাফেজ ইবনে কাসীর (رحمة الله) তার বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যে, রাসূল (ﷺ) যখন বড় হলেন তখন উম্মে আয়মান (رضي الله عنه) কে আযাদ করে দিয়েছেন এবং আযাদকৃত গোলাম ও পোষ্যপুত্র হযরত যায়েদ বিন হারেছ (رضي الله عنه)’র সাথে তাঁকে বিবাহ দেন। অত:পর তাদের থেকে হযরত উসামা বিন যায়েদ ভূমিষ্ট হলেন। হযরত উম্মে আয়মান (رضي الله عنه)’র নাম বরকত ছিল। আর তিনি এমনিতেই বরকত ছিলেন এবং আল্লাহর দরবারে মকবুল ছিলেন।


❏ ইবনে হাজর আসকালানী (رحمة الله) ইমাম ইবনে সাদ (رحمة الله) থেকে বর্ণনা করেন, হযরত উম্মে আয়মান (رضي الله عنه) যখন মদীনা পাকে হিজরত করেন তখন তিনি রোযাদার ছিলেন। তাঁর পানির পিপাসা পেল। তখন আসমান থেকে পরিষ্কার পানি ভর্তি একটি বালতি অবতীর্ণ হল। তিনি বলেন, এর থেকে আমি তৃপ্তি সহকারে পানি পান করলাম যে, এরপর আমি আর পিপাসার্ত হয়নি। অথচ প্রচন্ড গরমেও আমি রোযা রাখতাম (সিরাতে মুস্তফা, প্রথম খণ্ড, ১১৮ পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানী, ইসাবা, ইবনে কাসির, বেদায়া ওয়ান নিহায়া)


৩৪.
ইমাম ইবনে সা‘দ, আত-তবকাতুল কোবরা, ২/২৫৩ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইমাম মুকরীজি, ইমতাউল আসমা, ১৪/৬০২ পৃ., ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১২/২৯৪ পৃ.

━━━━━━━━━━━o━━━━━━━━━
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন