আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী


হযরত সায়্যিদাহ হালিমা সাদিয়া (رضي الله عنه)’র আক্বিদা

হযরত সায়্যিদুনা হালিমা সাদিয়া (رضي الله عنه) যিনি রাসূল (ﷺ)’র দুধ মাতা, যাঁর সামনে কুল কায়েনাতের অভিভাবক রাসূল (ﷺ) পানাহার করতেন, তাঁর আক্বিদাও ছিল যে, হুযুর (ﷺ) নুর।

এ হাদীস খানা মুহাদ্দিস ইবনে জাওযী এবং আল্লামা কাযি সানাউল্লাহ পানিপথি (رحمة الله) বর্ণনা করেন-

اَذَا اَرْضَعْتُهُ فِى الْمَنْزِلَ اَسْتُغْنِى بِه عَنْ الْمِصْبَاحِ

‘রাসূল (ﷺ) যখন দুধ পান করতেন তখন আমার ঘরে চেরাগের প্রয়োজন হতো না।’

একদা আমাকে উম্মে মাওলা সাদিয়া জিজ্ঞাসা করলেন, হে হালিমা! তুমি সারা রাত কেন বাতি জ্বালিয়ে রাখো? উত্তরে তিনি বললেন,

لا والله لا أَوْقَدَ نَارًا ولكنه نور محمد ﷺ

আল্লাহর শপথ! না, আমি বাতি জালাই না, বরং এটা রাসূল (ﷺ)’র নূর মুবারক।’’ ➥32

৩২. ইমাম ইবনে জাওযী, মাওলুদুন নববী শরীফ (ﷺ), ৫৪ পৃ., কাযি সানাউল্লাহ পানিপথি, তাফসীরে মাযহারী, ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১/৪২৪ পৃ.


+++++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন