❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী
সায়্যিদাহ আরওয়াহ (رضي الله عنه)’র আক্বিদা
মাহবুবে খোদা (ﷺ)’র ইন্তেকালের পর তাঁর তৃতীয় ফুফু হযরত সৈয়্যিদাহ আরওয়াহ (رضي الله عنه) তাঁর আক্বীদা প্রকাশ করে কবিতা লিখেন, ইমাম ইবনে সাদ (رحمة الله)
➥38 তার তবকাতে তা লিপিবদ্ধ করেছেন:
عَلَى نُورِ الْبِلادِ مَعًا جَمِيعًا
رَسُولِ اللَّهِ أَحْمَدَ فَاتْرُكِينِي
‘‘সে রাসূল সমগ্র নগরজুড়ে নূরপ্রস্রবন
দাও আমায় তাঁর স্তুতিগানের ক্ষণ।’’ ➥39
টিকা━━━━━━━━━━━━━━━━━━━━
৩৮.
দেওবন্দী ও ওহাবীদের নির্ভরযোগ্য প্রসিদ্ধ মওলবী শিবলী নুমানী তবকাতে ইবনে সাদ এবং এর গ্রন্থাকার মুহাদ্দিস ইবনে সাদ (رحمة الله) সম্পর্কে লেখেন যে, ইবনে সা‘দ (رحمة الله) এক মুহাদ্দিস ছিলেন এবং তাঁর সনদ গ্রহণযোগ্য।
❏ আল্লামা খতীবে বাগদাদী (رحمة الله) তাঁর সম্পর্কে লিখেন-
قَالَ الْخَطِيب كَانَ من أهل الْعلم وَالْفضل وصنف كتابا كَبِيرا فِي طَبَقَات الصَّحَابَة وَالتَّابِعِينَ وَمن بعدهمْ إِلَى وقته فأجاد فِيهِ وَأحسن
-“তিনি ছিলেন জ্ঞানবান, মর্যাদাবান এবং সমজদার। তিনি সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীনদের স্তর সম্পর্কে একটি বড় কিতাব লেখেছেন। তার যুগে তিনি একই সুন্দর এ কাজটি করেন।’’
(ইমাম সুয়ূতি, তবকাতুল হুফ্ফায, ১/১৮৬ পৃ. ক্রমিক. ৪১১ এবং ইবনে হাজার আসকালানী, তাহযিবুত তাহযিব, ৯/১৮২ পৃ. ক্রমিক. ২৭৫, ইমাম মিয্যী, তাহযিবুল কামাল, ২৫/২৫৬ পৃ., ক্রমিক. ৫২৩৭, খতিবে বাগদাদী, তারিখে বাগদাদ, ২/৩৬৯ পৃ. ক্রমিক. ৮৭৬, দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইবনে আসাকীর, তারিখে দামেস্ক, ৫৩/৬৪ পৃ, ইবনে খাল্লিকান, ওয়াফিয়াতুল আইয়্যান, ৪/৩৫১ পৃৃ. ক্রমিক. ৬৪৫)
❏ নবাব সিদ্দিক হাসান খাঁন ভূপালী তার কিতাব “হিদায়াতুস সুলুক” এ তবকাতে ইবনে সাদের হাওলা এনেছেন।
❏ মাওলবী সুলাইমান নদভী ইমাম ইবনে সাদ (رحمة الله) কে প্রিয় নবী (ﷺ)’র জীবনী লেখকগণের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ বলে গণ্য করেন। (খোতবাতে মাদারেস, ৬২ পৃষ্ঠা)
৩৯. ইমাম ইবনে সা‘দ, আত-তাবাকাত, দ্বিতীয় খণ্ড, ২৪৮ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইমাম মুকরিজী, ইমতাউল আসমা, ১৪/৫৯৭ পৃ., দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইমাম ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১২/২৮৪ পৃ.,
━━━━━━━━━━━o━━━━━━━━━
প্রিয় পাঠকবৃন্দ! রাসূলে কারিম (ﷺ)’র সম্মানিত বিবি, আওলাদে পাক এবং তাঁর পানাহারের কথা জেনেই সাহাবীরা এবং তাঁর ফুফুগণের আকিদা ছিল যে, তিনি নূর।
এখন ওই সমস্ত মহাত্মাগণের আকিদা আলোচনা করবো যাঁরা আজওয়াজে মুতাহ্হারাতের অন্তর্ভূক্ত এবং সমস্ত মুসলমানদের মাতা।
++++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন