পঞ্চম অধ্যায়ঃ
ইসলামী শরীয়তে দোয়া কি ইবাদাত নয়?
অনেকে দোয়াকে ইবাদত মনে করতেই রাজি নয়; তাই বারবার তাদের দোয়া করলে তাদের নাকি অসুবিধা হয়। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে, আমাদের ধারণাটি কোরআন সুন্নাহের আলোকে কতটুকু সঠিক। হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসূল (ﷺ) ইরশাদ করেন- فَأَكْثِرُوا الدُّعَاءَ-‘‘অতঃপর তোমরা বেশী বেশী করে দোয়া কর।’’
🔺(ইমাম আহমদ, আল-মুসনাদ, ১৫/২৭৪পৃ. হাদিস নং. ৯৪৬১, মুসলিম, আস্-সহিহ, ১/৩৫০পৃ. হাদিস নং. ৪৮২, আবু দাউদ, আস্-সুনান, ১/২৩১পৃ. হাদিস নং. ৮৭৫, নাসাঈ, আস্-সুনান, ১/২২৬পৃ. হাদিস নং. ১১৩৭, ও আস্-সুনানিল কোবরা, ১/৩৬৪পৃ. হাদিস নং. ৭২৭, ইবনে হিব্বান, আস্-সহিহ, ৫/২৫৪পৃ. হাদিস নং. ১৯২৮, বায়হাকী, আস্-সুনানিল কোবরা, ২/১৫৮পৃ. হাদিস নং. ২৬৮৬)
সম্মানিত পাঠকবৃন্দ! আপনারা কী রাসূল (ﷺ)-এর আদেশ মানবেন না সলিমুদ্দীন মোল্লার? এটি আপনাদের বিবেকের আদালতেই রইল। এবার আসি
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الدُّعَاءُ مُخُّ العِبَادَةِ-
-‘‘হযরত আনাস বিন মালিক(রা) হতে বর্ণিত, রাসূল (ﷺ) ইরশাদ করেন , দোয়া হল ইবাদতের মগজ স্বরূপ।’’
🔺(ক. ইমাম তিরমিযী : আস সুনান : ৫/৪৫৬ : কিতাবুত দাওয়াত, হাদিস : ৩৩৭১, ইমাম জালালুদ্দীন সূয়তী : জামেউস সগীর : ১/৬৫৪ : হাদিস : ৪২৫৬, সূয়তী, জামেউল আহাদিস : ৪/৩৬০পৃ. হাদিস : ১২১৬০, ইমাম দায়লামী : আল ফিরদাউস : ২/২২৪ পৃ: হাদিস : ৩০৮৭, ইমাম হাকেম তিরমিযী : নাওয়ারিদুল উসূল : ২/১১৩ পৃ:, ইমাম মুনযির : তারগিব আত তারহীব : ২/৩১৭ পৃ: হাদিস : ২৫৩৪, আল্লামা ইবনে রজব : জামেউল উলূম ওয়াল হিকাম : ১/১৯১ পৃ:, খতিব তিবরিযী : মিশকাত : কিতাবুত দাওয়াত : ২/৪১৯ পৃ. হাদিস : ২২৩১)
এ হাদিসটি ‘হাসান’ পর্যায়ের।
🔺(এ বিষয়ে বিস্তারিত জানতে আমার লিখিত ‘‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’’ এর ১ম খন্ড দেখুন আশা করি এ হাদিসের সঠিক সিদ্ধান্ত আপনাদের সঠিক বিষয়টি বুঝে আসবে)
আরেকটি হাদিসে পাক লক্ষ্য করুন-
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الدُّعَاءُ هُوَ العِبَادَةُ- وقال الترمذىهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ قال الحاكم إسناده صحيح-
-‘হযরত নু‘মান বিন বশির(রা) হতে বর্ণিত রাসূল (ﷺ) ইরশাদ করেন : দোয়া হলো একটি ইবাদত।’’
🔺(ক. ইমাম আবু দাউদ : আস-সুনান : কিতাবুস-সালাত : ২/৭৬ পৃ. হাদিস : ১৪৭৯, ইমাম তিরমিযী : আস-সুনান : ৪/২৭৯ পৃ. হাদিস : ৪০৪৯, ইবনে মাজাহ : আস-সুনান : ২/১২৫ পৃ. হাদিস : ৩৮২৮, ইবনে হিব্বান : আস-সহীহ : ৩/১৭২ পৃ. হাদিস : ৮৯০, ইমাম হাকেম, আল মুস্তাদরাকে : ২/৫০ : হাদিস : ১৮০২, ইমাম তায়লসী : আল-মুসনাদ : ১/১৮০ পৃ. হাদিস : ৮০১, খতিব তিবরিযী : মেশকাত : কিতাবুত দাওয়াত : ২/৪১৯ পৃ. হাদিস : ২২৩০)
উক্ত হাদিসটিকে ইমাম হাকিম নিশাপুরী ও সুয়ূতি তাঁদের স্ব-স্ব গ্রন্থে সহিহ বলেছেন। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, أشْرَفُ الْعِبَادَةِ الدُّعاءُ -‘‘রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) ইরশাদ ফরমান শ্রেষ্ঠ ইবাদাত হলো দোয়া।’’
🔺(ইমাম বুখারী, আদাবুল মুফরাদাত, ১/৬৬পৃ. হাদিসঃ ৭১৩, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ২/৬২পৃ. হাদিস : ৩১১৫)
তাই বিরুদ্ধবাদীদেরকে বলবো যে, আপনাদের প্রতি অনুরোধ করবো মনগড়া ফাতওয়া বাতিল করে সহিহ হাদিসের এবং মাযহাবের ইমামের ফাতওয়াকে মেনে নিন এবং দুনিয়া ও আখিরাতে মৃত ব্যক্তিসহ নিজে কামিয়াবী হাসিল করুন। কেননা রাসূল (ﷺ)-এর সুন্নাহের বিরোধীর পরিণাম ভয়াবহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন- مَنْ خَالَفَ السُّنَّةَ كَفَرَ -‘‘যে আমার নবির সুন্নাতের বিরোধীতা করবে সে কাফির।’’
🔺(ইমাম আব্দুর রাযযাক, আল-মুসান্নাফ, ২/৫১৯পৃ. হাদিস নং. ৪২৮১, বায়হাকী, আস্-সুনানিল কোবরা, ৩/২০১পৃ. হাদিস নং. ৫৪১৭, তাবরানী, মু‘জামুল কাবীর, ১৩/২৬০পৃ. হাদিস নং. ১৪০১০, ও ১৩/২৯৪পৃ. হাদিস নং. ১৪০৭২, ও ১৪০৭৩ ও ১৪০৭৪, হায়সামী, মাযমাউয যাওয়াইয, ২/১৫৪পৃ. হাদিস নং. ২৯৩৬, বায্যার, আল-মুসনাদ, ১২/২২২পৃ. হাদিস নং. ৫৯২৯, ইমাম তাহাবী, শরহে মা‘আনীল আছার, ১/৪২২পৃ. হাদিস নং. ২৪৬২)
জানাযার নামাযের পর দোয়ার বিষয়ে বিস্তারিত জানতে আমার লিখিত ‘‘হাদিসের আলোকে জানাযার নামাযের পর দোয়ার বিধান’’ দেখুন।
++++++++++
ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)
গ্রন্থনা ও সংকলনেঃ
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রতিষ্ঠাতা, ইমাম আযম রিসার্চ সেন্টার, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭২৩-৯৩৩৩৯৬
সম্পাদনা পরিষদঃ
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মা.জি.আ.)
মুনাজেরে আহলে সুন্নাহ ও বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক।
একটি মন্তব্য পোস্ট করুন