আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ

দেওবন্দী, ওহাবী, আহলে হাদিসদের আক্বিদা হল যে, কোন নবী-ওলী সুপারিশ করতে পারবে না। যারা নবী ওলীকে সুপারিশ কারী মনে করবে তারা আবু জাহেলের মতই মুশরিক। কেউ কাউকে রক্ষা করতে পারবে না। (তাকবীয়াতুল ঈমান, ৮ পৃষ্ঠা)

আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদা হল, হুযুর পূর নূর (ﷺ) ময়দানে মাহশরে সুপারিশ করবেন। আল্লাহ তা‘য়ালার অনুমতিক্রমে হাশর মাঠে তিনি সুপারিশ করবেন।

মহান আল্লাহ ইরশাদ করেন:

مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ

-“আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তার সামনে পেছনে সবকিছুই তিনি জানেন।” ➥72

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৭২.
❏ ইমাম আলী ইবনে ওয়াহেদী (رحمة الله) এ আয়াতের তাফসিরে লিখেন-

مقامٍ محمودٍ وهو مقام الشَّفاعة يحمده فيه الخلق

-‘‘মাকামে মাহমুদ মানে শাফায়াত করার মর্যাদা লাভ, যেখান সমস্ত সৃষ্টি সৃষ্টি কর্তার প্রশংসা করবেন।’’ (তাফসিরে ওয়াহেদী, ১/৬৪৪ পৃ.)


মহান রব আরও ইরশাদ করেন-

عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا

-‘‘অচিরেই তিনি আপনাকে এমন স্থান দান করবেন, যেখানে সব কিছুই আপনার প্রশংসা করবে।’’ ➥73

৭৩. ১৫তম পারা, ৯ রুকু, সূরা বনী ইসরাঈল, আয়াত নং-৭৯।

++++++++

আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন