আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ


তাফসীরে খাজেন ও মাদারেক:

ইমাম খাযেন (رحمة الله) এবং ইমাম নাসাফী (رحمة الله) এই আয়াতের তাফসীরে বলেন-

{مَقَامًا مَحْمُودًا} يَحْمَدك فِيهِ الْأَوَّلُونَ وَالْآخِرُونَ وَهُوَ مَقَام الشَّفَاعَة

-“মাকামে মাহমুদ হল সুপারিশের স্থান কেননা এখানে পূর্বপর সবাই তাঁর প্রশংসা করবে।”  ➥74

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৭৪.
ক. ইমাম সুয়ূতি, তাফসীরে জালালাইন, ৩৭৫ পৃষ্ঠা,

খ. ইমাম নাসাফী, তাফসীরে মাদারেক, দ্বিতীয় খণ্ড, ২৭৩ পৃষ্ঠা,

গ. ইমাম খাযেন, তাফসীরে খাযেন, দ্বিতীয় খণ্ড, ১৭৫ পৃষ্ঠা

ঘ. তাফসীরে জামেউল বয়ান, ২৪৫ পৃষ্ঠা,

ঙ. ইমাম ইসমাঈল হাক্কী, তাফসিরে রুহুল বায়ান, ৭/২২২ পৃ.


❏ আল্লামা বুরহানুদ্দীন কিরমানী (رحمة الله) এ আয়াতের তাফসিরে লিখেন-

 هو عند الجمهور مقام الشفاعة. -

‘‘জমহুর মুফাসসিরদের মতে, এটা সুপারিশের স্থান উদ্দেশ্য।’’


❏ বিখ্যাত মুফাস্সির ইমাম সাম‘আনী (رحمة الله) (ওফাত. ৪৮৯ হি.) লিখেন-

أجمع الْمُفَسِّرُونَ أَن هَذَا مقَام الشَّفَاعَة

-‘‘সমস্ত মুফাসসিরানে কিরামগণ একমত পোষণ করেছেন যে, আলোচ্য আয়াতে মাকামে মাহমুদ বলতে শাফায়াত উদ্দেশ্য।’’ (ইমাম সাম‘আনী, তাফসিরে সাম‘আনী, ৩/২৬৯ পৃ.)

━━━━━━━━━━━o━━━━━━━━━


ইমাম বুখারী (رحمة الله) সহীহ বুখারী শরীফে বর্ণনা করেন যে,

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ فِي قَوْلِهِ: {عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا} وَسُئِلَ عَنْهَا قَالَ: هِيَ الشَّفَاعَةُ.

-‘‘হুযূর (ﷺ) কে মাকাম মাহমুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন,

এটা সুপারিশের স্থান।’’ ➥75

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৭৫.
ক. ইমাম তিরমিযী, আস-সুনান, ৫/১৫৪ পৃষ্ঠা, হা/৩১৩৭

খ. ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ১৫/১৫২ পৃ. হা/৪৩৩২,


❏ তবে ইমাম সুয়ূতি (رحمة الله) এভাবে সংকলন করেন-

وَأخرج ابْن جرير وَالْبَيْهَقِيّ فِي شعب الإِيمان عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ: الْمقَام الْمَحْمُود الشَّفَاعَة

-‘‘ইমাম ইবনে জারীর আত-তবারী, বায়হাকী তার শুয়াবুল ঈমানে হযরত আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেছেন, আলোচ্য আয়াতে মাকামে মাহমুদ বলতে শাফায়াত উদ্দেশ্য।’’ (ইমাম সুয়ূতি, তাফসিরে দুররুল মানসুর, ৫/৩২৪ পৃ.)


❏ তিনি আরও উল্লেখ করেন-

وَأخرج أَحْمد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن جرير وَابْن أبي حَاتِم وَابْن مرْدَوَيْه وَالْبَيْهَقِيّ فِي الدَّلَائِل عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي قَوْله: {عَسى أَن يَبْعَثك رَبك مقَاما مَحْمُودًا} وَسُئِلَ عَنهُ قَالَ: هُوَ الْمقَام الَّذِي أشفع فِيهِ لأمتي

-‘‘ইমাম আহমদ, তিরমিযি ‘হাসান’ সনদে, ইবনে জারীর, ইবনে আবি হাতেম, ইবনে মারদাওয়াই, বায়হাকী তার দালায়েলুন নবুয়তে বর্ণনা করেন হযরত আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূল (ﷺ) কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ মাকামে মাহমুদ হল উম্মতকে সুপারিশ করার স্থান, যেখান থেকে তাদের সুপারিশ করবো।’’ (ইমাম সুয়ূতি, তাফসিরে দুররুল মানসুর, ৫/৩২৪ পৃ.)


❏ তিনি আরও উল্লেখ করেন-

وَأخرج ابْن مرْدَوَيْه عَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ: سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن الْمقَام الْمَحْمُود فَقَالَ: هُوَ الشَّفَاعَة

-‘‘ইমাম ইবনে মারদাওয়াই (رحمة الله) সা‘দ বিন আবি আক্কাস (رضي الله عنه) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) কে মাকামে মাহমুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, সেটি হচ্ছে আমার শাফায়াত করার অধিকার।’’ (ইমাম সুয়ূতি, তাফসিরে দুররুল মানসুর, ৫/৩২৫ পৃ.)।

━━━━━━━━━━━o━━━━━━━━━
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন