ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)


পঞ্চম অধ্যায়ঃ

আহলে হাদিস ও দেওবন্দী ভাইদের প্রতি আমার আকুল আবেদনঃ

সম্মানিত পাঠকবৃন্দ! জানাযার নামাযের পর দোয়া করাকে কিছু গন্ডমূর্খ আলেম মাকরুহে তাহরীমী বলে থাকেন; অথচ হানাফী সকল বিজ্ঞ ফকিহগণ বলেছেন যে কোন কিছুকে মাকরুহ বলতে হলে হাদিস বা দলিলে খাছ লাগবে। হানাফী মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আযম আবু হানিফা (রহ) বলে গেছেন-

قَالَ أَبُو مُحَمَّدِ بْنُ حَزْمٍ: جَمِيعُ الْحَنَفِيَّةِ مُجْمِعُونَ عَلَى أَنَّ مَذْهَبِ أَبِي حَنِيفَةَ أَنَّ ضَعِيفَ الْحَدِيثِ أَوْلَى عِنْدَهُ مِنَ الْقِيَاسِ وَالرَّأْيِ.

-‘‘ইমাম আবু মুহাম্মদ ইবনে হাযম (রহ) বলেন, হানাফি মাযহাবের সকল ইমামগণ একমত পোষণ করেছেন যে কোন আলেমের কিয়াস হতে দ্বঈফ সনদের উপর আমল করা উত্তম।’’
🔺(ইমাম যাহাবী, তারিখুল ইসলাম, ৩/৯৯০পৃ. ক্রমিক নং. ৪৪৫, দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, প্রকাশ. ২০০৩ইং.)

 ইমাম ইবনে আবেদীন শামী (রহ) বলেন-

قَالَ فِي الْبَحْرِ: وَهُوَ مُسْتَحَبٌّ وَلَا يَلْزَمُ مِنْ تَرْكِ الْمُسْتَحَبِّ ثُبُوتُ الْكَرَاهَةِ، إذْ لَا بُدَّ لَهَا مِنْ دَلِيلٍ خَاصٍّ

-‘‘বাহার গ্রন্থকার (রহ) বলেন, আর এটি মুস্তাহাব; আর মুস্তাহাব তরক করলে মাকরুহ (তাহরীমী) প্রমাণিত হওয়া অপরিহার্য নয়। তখনই  প্রমাণিত হবে যখন কোন বিশেষ দলিল পাওয়া যাবে।’’
🔺(ইবনে আবেদীন শামী, ফাতোয়ায়ে শামী, ২/১৭৭পৃ. ঈদের নামাযের অধ্যায়, ও ১/৬৫৩পৃ. নামায অধ্যায়, ১/১২৪পৃ. কিতাবুল ওজু)

তাই তাদের এমন কোন হাদিস নেই যার দ্বারা প্রমাণিত হয় যে এ কারণে জানাযার নামাযের দোয়া করা মাকরুহ। ইমাম ইবনে আবেদীন শামী (রহ) বলেন-

أَنَّ الْمُخْتَارَ أَنَّ الْأَصْلَ الْإِبَاحَةُ عِنْدَ الْجُمْهُورِ مِنْ الْحَنَفِيَّةِ وَالشَّافِعِيَّةِ

-‘‘ইমাম শাফেয়ী (رحمة الله) ও ইমাম আবু হানিফা (رحمة الله) এবং জমহুর ইমামদের পছন্দনীয় মতামত হল প্রত্যেক কিছুই বৈধ  (যে পর্যন্ত না কোন দলিল দ্বারা নিষেধ করা হয়)।’’
🔺(ইবনে আবেদীন শামী, ফাতোয়ায়ে শামী, ১/১০৫পৃ. কিতাবুল ওজু অধ্যায়)

তাই আমরা করি তা যায়েজ বলেই; আর আপনারা মাকরুহ বা নাজায়েয বলেছে তা কোরআন সুন্নাহের আলোকে প্রমাণ পেশ করুন।

+++++++++++
ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)
গ্রন্থনা ও সংকলনেঃ
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রতিষ্ঠাতা, ইমাম আযম রিসার্চ সেন্টার, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭২৩-৯৩৩৩৯৬

সম্পাদনা পরিষদঃ
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মা.জি.আ.)
মুনাজেরে আহলে সুন্নাহ ও বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক।

Post a Comment

নবীনতর পূর্বতন