ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)


পঞ্চম অধ্যায়ঃ


জানাযার পরবর্তী দোয়া কবুলযোগ্যঃ

জানাযার নামায যেহেতু ফরয আর আমরা এখন দেখবো যে ফরয নামাযের কবুল হওয়ার বিষয়ে নবীজি কী বলেছেন। হযরত আবু উমামা (রা) বর্ণিত, তিনি বলেন-

عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ:قِيلَ يَا رَسُولَ اللَّهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: جَوْفَ اللَّيْلِ الآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ المَكْتُوبَاتِ.: هَذَا حَدِيثٌ حَسَنٌ.-

-‘‘রাসূল (ﷺ) এর কাছে জানতে চাওয়া হল, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? রাসূল (ﷺ) উত্তরে বলেন, রাতের শেষ অংশে (তাহাজ্জুতের সময়) ও ফরয নামাজের পরবতর্ী দোয়া।’’
🔺(ক. তিরমিযি : আস-সুনান : ৫/৫২৬ পৃ. হাদিস : ৩৪৯৯, নাসাঈ : আস-সুনান : ৯/৪৭পৃ. হাদিস : ৯৮৫৬ ও আমালুল ইয়াউম ওয়াল লাইলা, ১/১৮৬পৃ. হাদিসঃ ১০৮, মুনযিরী : তারগীব ওয়াত তারহীব : ২/৪৮৬ পৃ. হাদিস : ২৫৫০, বায়হাকী, দাওয়াতুল কাবীর, ২/২৩৮পৃ. হাদিসঃ ৬৭০, ইবনে আছির, জামিউল উসূল, ৪/১৪১পৃ. হাদিস : ২০৯৮, আসকালানী : ফাতহুল বারী, ১২/৪১৮ পৃ. হাদিস : ৬৩৩০, তিনি বলেন হাদিসটি “হাসান”,ও তঁার অপর গ্রন্থ দিরায়া ফি তাখরীজে আহাদিসুল হিদায়া, ১/২২৫পৃ. হাদিসঃ ২৯১, যায়লাঈ : নাসিবুর রাঈয়াহ : ২/২৩৫পৃ. তিনি ইমাম তিরিমিযির ‘হাসান’ বলা মতকে মেনে নিয়েছেন, খতিব তিবরিযী : মিশকাতুল মাসাবীহ : কিতাবুস সালাত : ১/১৯৬ পৃ. হাদিস : ৯৬৮)

হযরত কা‘ব (রা) এর সূত্রে ইমাম আব্দুর রাযযাক (রব) আরেকটি বিশুদ্ধ সনদ সংকলন করেছেন।
🔺(ইমাম আব্দুর রাযযাক : আল-মুসান্নাফ : ২/৪২৪ পৃ. হাদিস : ৩৯৪৯ )

তাই বুঝতে পারলাম যে (জানাযার নামায যেহেতু ফরয তাই তার) পরবর্তী দোয়া কবুলযোগ্য, যা প্রিয় নবির হাদিস শরীফ দ্বারা প্রমাণিত।

++++++++++
ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)
গ্রন্থনা ও সংকলনেঃ
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রতিষ্ঠাতা, ইমাম আযম রিসার্চ সেন্টার, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭২৩-৯৩৩৩৯৬

সম্পাদনা পরিষদঃ
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মা.জি.আ.)
মুনাজেরে আহলে সুন্নাহ ও বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক।

Post a Comment

নবীনতর পূর্বতন