পঞ্চম অধ্যায়ঃ
জানাযার নামাযের পর দোয়ার বিষয়ে ফোকাহায়ে কেরামের দলিলঃ
ইমাম আযম (রহ)সহ বিখ্যাত মুজতাহিদ ইমামগণ কী বলেছেন?
বিখ্যাত ইমাম শা‘রানী (রহ) লিখেন-
ومن ذلك قول أبى حنيفة : أن التعزية سنة قبل الدفن لا بعد وبه قال الثورى مع قول الشافعى وأحمد أنها تسن قبله وبعد الى ثلاثة ايام ......ان شدة الحزن إنما تكون قبل الدفن فيعزى ويدعى له بتخفيف الحزن-
-‘‘আর এমনিভাবে ইমাম আবু হানিফা (রহ) এর বক্তব্য হচ্ছে : দাফনের পূর্বে শোক প্রকাশ করা সুন্নাত, পরে নয়। তারই সাথে সাথে ইমাম সুফিয়ান সাওরী (রহ) এবং তাঁর সাথে ইমাম শাফেয়ী (রহ) ও ইমাম আহমদ (রহ) বলেছেন যে, নিশ্চয় দাফনের পূর্বেই পেরেশানী বেশী থাকে। ফলে সে সময় মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করবে ও দোয়া করবে।’’
🔺(ইমাম শা‘রানী, মিযানুল কোবরা, ১/১৫৩পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন)
এ ইবারত থেকে প্রমাণিত হল যে দাফনের পূর্বে (মানে জানাযার পর) দোয়া করা জায়েয এটা স্বয়ং ইমাম আযমেরই অভিমত।
+++++++++
ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)
গ্রন্থনা ও সংকলনেঃ
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রতিষ্ঠাতা, ইমাম আযম রিসার্চ সেন্টার, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭২৩-৯৩৩৩৯৬
সম্পাদনা পরিষদঃ
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মা.জি.আ.)
মুনাজেরে আহলে সুন্নাহ ও বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক।
একটি মন্তব্য পোস্ট করুন