মদীনা শরীফে রোযা- জুমুআর ফযিলত
১৩. عَنْ بِلَالِ بْنِ الْحَارِثِ المُزَنِى رَضِى اللهُ عَنْهُ عَنْ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّهُ قَالَ رَمَضَانُ بِالْمَدِينَةِ خَيْرٌ مِنْ أَلْفِ رَمَضَانَ فِيمَا سِوَاهَا مِنَ الْبُلْدَانِ، وَجُمُعَةٌ بِالْمَدِينَةِ خَيْرٌ مِنْ أَلْفِ جُمُعَةٍ فِيمَا سِوَاهَا مِنَ الْبُلْدَانِ
১৩. অনুবাদ: হযরত বিলাল ইবনে হারেস মুযানী (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মদীনার এক রমযান অন্যান্য শহরের রমযানের চেয়ে হাজারগুণ উত্তম। মদীনার এক জুমুআ অন্যান্য শহরের হাজার জুমুআর চেয়ে উত্তম।
➥[২৭] তাবরানী শরীফ, সূত্র: আরবাউনা হাদিসান ফি ফাযায়িলিল মদীনাতিল মুনাওয়ারা, পৃ. ২৭
ব্যাখ্যা: মদীনা শরীফে এক রমযানে রোযা রাখা মদীনা ছাড়া অন্য কোথাও এক হাজার রমযান মাসে রোযা রাখার চেয়ে উত্তম। অনুরূপভাবে মদীনা শরীফে এক জুমা আদায় করা মদীনা ব্যতিত অন্য কোথাও এক হাজার জুমা আদায় অপেক্ষা উত্তম।
++++++++++
গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন