চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মসজিদে নববীর ফযিলত

১৪. عَنْ اَبِىْ هُرَيْرَةَ رَضِى اللهُ عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا افضل من أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ , وَإِنَّ مَسْجِدِى آخِرُ الْمَسَاجِدِ

১৪. অনুবাদ: হযরত আবু হোরায়রা (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার এই মসজিদে নামায আদায় করা মসজিদে হারাম ব্যতিত অন্যান্য মসজিদে নামায আদায় করার চেয়ে হাজারগুণ উত্তম। আমি হলাম সর্বশেষ নবী আর আমার মসজিদ হল সর্বশেষ মসজিদ।

➥[২৮] মুসলিম, নাসাঈ, সূত্র: আরবাউনা হাদিসান ফি ফাযায়িলিল মদীনাতিল মুনাওয়ারা পৃ. ৩১, মুসলিম, হাদিস নং- ৩২৭২, সূত্র: শরহে সহীহ মুসলিম


ব্যাখ্যা: আল্লামা সমহুদী (رحمة الله) বলেন, মসজিদে হারাম ও মসজিদে আকসা ব্যতিত বাকী মসজিদসমূহের চেয়ে মসজিদে নববীতে নামায আদায় করা লক্ষ নামাযের চেয়ে উত্তম।

হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (رضي الله عنه)বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ)এরশাদ করেন, আমার মসজিদে নামায পড়া মসজিদে হারাম ব্যতিত অন্যান্য মসজিদের চেয়ে একহাজার গুণ বেশী উত্তম আর মসজিদে হারামে নামায পড়া মসজিদে নববীর চেয়ে একশতগুণ উত্তম। অন্যান্য মসজিদের চেয়ে একলক্ষগুণ উত্তম।

➥[২৯] আল্লামা নুর“দ্দীন আলী ইবনে আহমদ সমহুদী (رحمة الله) ৯১১ হি., ওয়াফাউল ওয়াফা, খন্ড ১, পৃ. ৪১৮-১৯


হযরত জাবের (رضي الله عنه)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)এরশাদ করেন,

 صَلَوةٌ فِىْ مَسَجِدِى اَفْضَلُ مِنْ مِأَةِ اَلْفِ صَلَوْةٍ فِيْمَا سِوَاهُ اِلَّا الْمَسْجِدَ الْحَرَامِ وَصَلَوةُ فِىْ الْمَسْجِدِ الْحَرَامِ اَفْضَلُ مِنْ مِأَةِ اَلْف صَلَوةٍ فِيْمَا سِوَاهُ

আমার মসজিদে নামায পড়া মসজিদে হারাম ব্যতিত অন্যান্য মসজিদে এক লক্ষ নামাযের চেয়ে উত্তম। মসজিদে হারামে নামায পড়া অন্যান্য মসজিদে নামায পড়ার চেয়ে একলক্ষগুণ উত্তম।

➥[৩০] আল্লামা বদর উদ্দিন আইনী (رحمة الله) (৮৫৫) উমদাতুলকারী খন্ড ৭, পৃ. ২৫৬


আর হাদিসের অংশ

 فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ , وَإِنَّ مَسْجِدِى آخِرُ الْمَسَاجِدِ

অর্থ আমি হলাম পৃথিবীর সর্বশেষ নবী আর আমার মসজিদ হল নবীদের আখেরী মসজিদ। যেহেতু নবী করিম  রাসূলুল্লাহ (ﷺ) এর পরে কোন নবী আসবে না সেহেতু মসজিদে নববীর পরে আর কোন নবী দ্বারা কোন মসজিদ নির্মাণ হবে না।


++++++++++
গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন