চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মদীনার প্রতি নবী করিম (ﷺ) এর ভালবাসা


১২. عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَنَظَرَ إِلَى جُدُرَاتِ المَدِينَةِ، أَوْضَعَ رَاحِلَتَهُ وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا

১২. অনুবাদ: হযরত আনাস (رضي الله عنه)থেকে বর্ণিত, নিশ্চয় নবী করিম (ﷺ) সফর থেকে ফিরে আসার পথে যখন তিনি মদীনার প্রাচীরগুলোর প্রতি দৃষ্টিপাত করতেন, তখন তিনি তাঁর উটকে দ্রুত চালাতেন আর তিনি অন্য কোন জন্তর উপর থাকলে তাকেও দ্রুত চালিত করতেন, মদীনার ভালবাসার কারণে।

➥[২৬] সহীহ বুখারী, পৃ. ২৫৩, হাদিস নং ১৭৬৫


ব্যাখ্যা: স্বভাবত মানুষ তার বাসস্থানকে ভালবাসে। এরূপ ভালবাসা রাসূলুল্লাহ (ﷺ) এর মধ্যেও ছিল মদীনার প্রতি। তাই তিনি কোন সফর থেকে আসলে মদীনার প্রাচীরসমূহ দেখলে মদীনার প্রতি তাঁর মনের আকর্ষণ বেড়ে যেত। ফলে বাহনকে দ্রুত চালিয়ে ঘরে পৌঁছার চেষ্টা করতেন।

নবী করিম (ﷺ) মদীনাকে ভালবাসতেন তাই নবীর প্রত্যেক উম্মতের উপর আবশ্যক মদীনাকে ভালবাসা, মদীনাবাসীকে ভালবাসা এবং মদীনার প্রত্যেক বস্তুকে ভালবাসা। এটাই হল সত্যিকারের আশেকে রাসূলের প্রমাণ।

++++++++++++
গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন