চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মসজিদে নববীর সম্প্রসারিত অংশও মসজিদে নববী

২১. عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ بُنِيَ مَسْجِدِىْ هَذَا إِلَى صَنَعَاءَ كَانَ مَسْجِدِيْ

২১. অনুবাদ: হযরত আবু হোরায়রা (رضي الله عنه)থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) এরশাদ করেন, যদি আমার মসজিদকে সানাআ পর্যন্তও বৃদ্ধি করে তবুও তা আমার মসজিদ হিসাবে গণ্য হবে।

➥[৪৮] যুবায়ের ইবনু বাক্কার, আখবার“ল মদীনা, সূত্র, আরবাউনা হাদিসান ফি ফাযায়িলিল মদীনাতিল মুনাওয়ারা, পৃ.৫৫


ব্যাখ্যা: মসজিদে নববীকে সম্প্রসারিত করে সানাআ নামক স্থান পর্যন্তও যদি নিয়ে যাওয়া হয় তবুও তা আমার মসজিদ হিসাবে গণ্য হবে। হযরত আবু হোরায়ারা (رضي الله عنه) থেকে অপর হাদিসে বর্ণিত আছে যে, তিনি বলেন,

سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْزِيْدَ فِىْ هَذِهِ الْمَسْجِدِ مَا زِيْدَ لَكَانَ الكُّلُّ مَسْجِدِىْ

আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলতে শুনেছি, এই মসজিদকে যতটুকু বৃদ্ধি করা হোক সম্পূর্ণ আমার মসজিদ হিসাবে বিবেচিত হবে।

অপর হাদিসে হযরত ওমর ইবনুল খাত্তাব (رضي الله عنه)থেকে বর্ণিত আছে, তিনি বলেন-

 لَوْ مُدَّ مَسْجِدُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهِ عَلَيْهِ وَسَلَّمَ اِلَى ذِىْ الخُلَيْفَةَ لَكَانَ مِنْهُ

রাসূলুল্লাহ্ (ﷺ)’র মসজিদকে যদি যুল হুলাইফা পর্যন্তও বৃদ্ধি করা হয় তাও এই মসজিদই হবে।

➥[৪৯] আবরাউনা হাদিসান ফি ফাযায়িলিল মদীনাতিল মুনাওয়ারা, পৃ, ৫৬ ও জযবুল কুলূব ইলা দিয়ারিল মাহবুব, পৃ, ১৩৩


মসজিদে নববীতে নামাযের যে অতিরিক্ত সাওয়াবের কথা আছে ইমাম নববী (رحمة الله)’র মতে তা রাসূলুল্লাহ্  রাসূলুল্লাহ (ﷺ) এর সময়কালে মসজিদে নববী যতটুকু ছিল ততটুকুর সাথে সম্পৃক্ত। কিন্তু আল্লামা আইনী (رحمة الله)’র মতে মসজিদের প্রশস্ত অংশেও নামায পড়লে বাড়তি সাওয়াব পাবে। অর্থাৎ যতটুকু স্থানকে মসজিদে নববী বলা হবে ততটুকু স্থানে নামাযের সাওয়াব বেশী-সাব্যস্ত হবে। আল্লামা মুহিব তিবরী (رحمة الله) বলেন, পরবর্তীতে ইমাম নববী (رحمة الله) তাঁর মত পরিহার করেছেন।

➥[৫০] শরহে সহীহ মুসলিম খন্ড.৩, পৃ.৭৬১ ও জযবুল কুলূব ইলা দিয়ারিল মাহবুব, পৃ.১৩৩

++++++++++
গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন