মদীনা শরীফ নবী করিম (ﷺ) হারম
২০. عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ عَنْهُ اَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِكُلِّ نَبِيٍّ حَرَمٌ، وَحَرَمِي الْمَدِينَةُ
২০. অনুবাদ: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه)থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) এরশাদ করেন, প্রত্যেক নবীর একটি হারম আছে, আর আমার হারম হল মদীনা।
➥[৪৭] মুসনাদে আহমদ, সূত্র: আরবাউনা হাদিসান ফি ফাযায়েলিল মদীনাতিল মুনাওয়ারা। পৃ. ৫৩
ব্যাখ্যা: যুগে যুগে মানবজাতির হেদায়তের জন্য আগমণকারী প্রত্যেক নবীর হারম ছিল। আর আমাদের প্রিয় নবী সায়্যিদুল আম্বীয়া রাসূলুল্লাহ (ﷺ)মদীনা মুনাওয়ারাকে হারম করেছেন। তিনি যেমন নবী কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাঁর ঘোষিত হারমও হবে সর্বশ্রেষ্ঠ হারম।
হারমের সম্মানার্থে এর গাছ-পালা কর্তন করা এবং এর মধ্যে শিকার করা হারাম। এমনি ভাবে হারম এলাকায় বিশেষভাবে গুনাহের কাজ পরিহার করা আবশ্যক। হারমের ইজ্জত নষ্ট হয় এমন সব কাজ থেকে বিরত থাকাও একান্ত কর্তব্য।
+++++++++++++
গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন