মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৩৯)
-------------

চোখ মােবারক


عن عائشة رضي الله عنها كان رسول الله صلى الله عليه وسلم يرى في الظلماء كما يرى في

❏ হযরত আয়েশা সিদ্দিকা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) আলােতে যেরূপ দেখতেন অনুরূপ ঘাের অন্ধকারেও দেখতেন। (বায়হাকী)


❏ ইমাম বুখারী ও ইমাম মুসলিম  (رحمة الله) হযরত আবু হােরাইরা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন,

أن رسول الله صلى الله عليه وسلم قال هل ترون قبلتی ههنا فوالله ما يخفى على ركوعكم ولاسجد وكم الى لأراكم وراء ظهرى (متفق عليه)

রাসূল (ﷺ) এরশাদ করেন, তােমরা মনে কর আমি শুধু সামনের দিকটা দেখি? খােদার শপথ তােমাদের রুকু, সিজদা আমার অগােচরে নয়। আমি তােমাদেরকে আমার পিঠের তথা পিছনে দিক দিয়েও দেখি। (বুখারী মুসলীম) ৩০৭

_____________________________

307.{ইউসূফ নাবহানী  (رحمة الله) (১৩৫০হি), হুজ্জাতুল্লাহি আলাল আলামীন, উর্দু, গুজরাট, খন্ড:২য় পৃ:৩৬৯ }


عن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم يري بالليل في الظلمة كما يرى بالنهار

من الضوء -


❏ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (ﷺ) দিনের আলােয় যেভাবে দেখতেন রাতের অন্ধকারেও অনুরূপ দেখতেন। ●৩০৮

_____________________________

308.{(বায়হাকী) (ড. মুস্তফা মুরাদ, মু'জিযাতুর রাসূল (ﷺ), আরবী, কায়রাে, মিশর, পৃ:১৪৪)}


❏ হযরত আনাস ও আবু হােরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) নামাযে দণ্ডায়মান হলে বলতেন, তােমরা কাতার সােজা কর এবং সবাই সমান হয়ে দাঁড়াও। কেননা, আমি তােমাদেরকে পেছন থেকেও দেখি যেভাবে সামনে থেকে দেখি। ●৩০৯

_____________________________

309.{ আবু নঈম ইস্পাহানী  (رحمة الله) (৪৩০হি.), দালায়েলুন নবুয়ত, উর্দু, দিল্লী, পৃ: ৩৯০ }



❏ হযরত আবু হােরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদেরকে যােহরের নামায পড়ালেন। একেবারে শেষ কাতারে একজন মুসল্লী নামাযে খারাপ কিছু করল। রাসূল সালাম ফিরিয়ে তাকে ডাক দিয়ে বললেন, হে অমুক ব্যক্তি! তুমি কি আল্লাহ কে ভয় করনা, তুমি কিভাবে নামায পড়তেছ তা দেখবেনা? -

انكم ترون يخفي علي شئ مما تصنعون والله إني لأراى من خلفي لما راى من بين يدي.

তােমরা মনে কর যে, তােমাদের আমল আমার অগােচরে থাকে। খােদার শপথ, আমি সামনে যেভাবে দেখি পিছনেও অনুরূপ দেখি। ●৩১০

_____________________________

310.{ইমাম আহমদ ইবনে হাম্বল  (رحمة الله) (২৪১হি.) সূত্র, মিশকাত শরীফ, আরবী, পৃ:৭৭}।

+++++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন