❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ
সায়্যিদুনা আবু হোরাইরা (رضي الله عنه)’র আকিদা:
হযরত সায়্যিদুনা আবু হোরাইরা (رضي الله عنه)’র হতে বর্ণিত, তিনি বলেন রাসূলে করিম (ﷺ) ইরশাদ করেন,
أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ
-‘‘কিয়ামতের দিন আমিই হবো সমস্ত আদম সন্তানের সর্দার, সর্বপ্রথম আমিই কবর থেকে উঠব, সর্বপ্রথম আমিই সুপারিশ করবো এবং আমার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে।’’ ৮৫
৮৫. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, (ভারতীয় ৫১১ পৃষ্ঠা), ৩/১৬০০ পৃ. হা/৫৭৪১, ইমাম মুসলিম, আস-সহীহ, শরীফ, দ্বিতীয় খণ্ড, ২৪৫ পৃষ্ঠা, ৪/১৭৮২ পৃ. হা/২২৭৮, ইমাম আবু দাউদ, আস-সুনান, ৪/২১৮ পৃ. হা/৪৬৭৩)।
++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন