আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ


হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (رضي الله عنه)’র আকিদা:


হযরত সায়্যিদুনা জাবের (رضي الله عنه) হতে ৮৬ বর্ণিত। তিনি বলেন, রাসূলে করিম (ﷺ) ইরশাদ করেন,

أَنَا قَائِدُ الْمُرْسَلِينَ وَلَا فَخْرَ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ وَلَا فَخْرَ

-‘‘আমি সমস্ত রাসূলদের সর্দার, এতে কোন অহংকার নেই, আমি সর্বশেষ নবী এতে কোন গর্ব নেই এবং আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে এতেও কোন অহংকার নেই।’’ ৮৭


টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৮৬.
❏ উক্ত সাহাবী থেকে আরেকটি বর্ণনা এভাবে এসেছে-

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ؓ: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ

-‘‘হযরত জাবের (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় রাসূল (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনবে অত:পর

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

এ দোয়া পাঠ করবে তার জন্য আমার শাফায়াত বৈধ হয়ে গেল।’’ (ইমাম বুখারী, আস-সহীহ, ১/১২৬ পৃ. হা/৬১৪, ইমাম বাগভী, শরহে সুন্নাহ, হা/৪২০)


৮৭.
খতিব তিবরিযি, মিশকাত শরীফ, (ভারতীয় ৫১৪ পৃষ্ঠা), ৩/১৬০৫ পৃ. হা/৫৭৬৪, সুনানে দারেমী, ১/১৯৬ পৃষ্ঠা, হা/৫০, ইমাম তাবরানী, মু‘জামুল আওসাত, ১/৬১ পৃ. হা/১৭০

━━━━━━━━━━━o━━━━━━━━━
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন