❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ
হযরত আনাস বিন মালেক (رضي الله عنه)’র আকিদা:
হযরত আনাস বিন মালেক (رضي الله عنه)’র হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করিম (ﷺ) ইরশাদ করেন-
أَنَا أَوَّلُ النَّاسِ خُرُوجًا إِذَا بُعِثُوا وَأَنَا قَائِدُهُمْ إِذَا وَفَدُوا وَأَنَا خَطِيبُهُمْ إِذَا أَنْصَتُوا وَأَنَا مُسْتَشْفِعُهُمْ إِذَا حُبِسُوا وَأَنَا مُبَشِّرُهُمْ إِذَا أَيِسُوا الْكَرَامَةُ وَالْمَفَاتِيحُ يَوْمَئِذٍ بِيَدِي وَلِوَاءُ الْحَمْدِ يَوْمَئِذٍ بِيَدِي وَأَنَا أَكْرَمُ وَلَدِ آدَمَ عَلَى رَبِّي يَطُوفُ عَلَيَّ أَلْفُ خادمٍ كأنَّهنَّ بَيْضٌ مُكْنُونٌ أَوْ لُؤْلُؤٌ مَنْثُورٌ
-‘‘মানুষ যখন কবর হতে উঠবে আমিই সর্বপ্রথম উঠবো, আমি সকলের ইমাম হবো, যখন তারা আল্লাহর সমীপে উপস্থিত হবে। তারা যখন অনোন্যপায় হবে আমি তাদের খতীব হবো। তারা যখন ময়দানে হাশরে একত্রিত হবে আমি তাদের সুপারিশ কারী হবো, তারা যখন পেরাশান হবে আমি তাদের সুসংবাদদাতা হবো। সম্মান এবং ধনভাণ্ডারের চাবিকাঠি সেদিন আমার হাতেই হবে। আমার হাতেই থাকবে প্রশংসার পতাকা। আমার রবের নিকট আদম সন্তানাদি মধ্যে আমিই হবো সবচেয়ে সম্মানী। সহস্র খাদেম আমার চারপাশে আবর্তন করবে। তারা ডিম অথবা মনিমুক্তা দ্বারা আবৃত।’’ ৮৪
৮৪. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, (ভারতীয় ৫১৪ পৃষ্ঠা), ৩/১৬০৫ পৃ. হা/৫৭৬৫, ইমাম তিরমিযী, আস-সুনান, ৬/৯ পৃ. হা/৩৬১০, তিনি বলেন, হাদিসটি ‘হাসান’, মুসনাদে বায্যার, ১৩/১৩১ পৃ. হা/৬৫২৩, ইমাম ইবনে আছির, জামেউল উসূল, ৮/৫২৭ পৃ. হা/৬৩২৬, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, হা/৩২০৪৫।
++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন