চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মদীনায় উত্তম ব্যক্তিরাই বসবাস করবে

১৭. عَنْ عَامِر بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ أَنْ يُقْطَعَ عِضَاهُهَا، أَوْ يُقْتَلَ صَيْدُهَا، وَقَالَ:الْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ، لَا يَدَعُهَا أَحَدٌ رَغْبَةً عَنْهَا إِلَّا أَبْدَلَ اللهُ فِيهَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ، وَلَا يَثْبُتُ أَحَدٌ عَلَى لَأْوَائِهَا وَجَهْدِهَا إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا، أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ

১৭. হযরত আমের তার পিতা সা’দ ইবনে আবি ওয়াক্কাস (رضي الله عنه)থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)এরশাদ করেন, আমি মদীনার দুই প্রান্তের মধ্যবর্তী স্থানকে হারম করছি। ওখানকার কাঁটাযুক্ত বৃক্ষ কাটা যাবে না এবং কোন শিকার বধ করা চলবে না। তিনি আরো বলেন, মদীনা তাদের জন্য কল্যাণকর যদি তারা জানত। যে ব্যক্তি অনাগ্রহে মদীনা ত্যাগ করবে, তার পরিবর্তে আল্লাহ তায়ালা তার অপেক্ষা উত্তম ব্যক্তিকে তথায় দিবেন এবং যে উহার অভাব অনটন ও দুঃখ, কষ্টে ধৈর্য্যরে সাথে টিকে থাকবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী কিংবা সাক্ষী হব।

➥[৪২] মুসলিম শরীফ, হাদিস নং ৩২১৪


ব্যাখ্যা: উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মদীনায় বসবাস করা উত্তম মানুষ হওয়ার আলামত। কারণ রাসূলুল্লাহ (ﷺ)বলেছেন, কেউ মদীনা ত্যাগ করলে আল্লাহ তায়ালা তার পরিবর্তে তার চেয়ে উত্তম ব্যক্তিকে মদীনায় বসবাসের সুযোগ করে দেবেন। তাই পার্থিব দুঃখ-কষ্টের কারণে মদীনা ত্যাগ করা উচিত নয়। এই সামান্য কষ্ট সহ্য করে মদীনায় বসবাস করলে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সুপারিশ নসীব হবে গুনাহগার হলে আর নেক্কার হলে তাঁর সাক্ষী নসীব হবে।

+++++++++++++
গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন