চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মদীনার মাটি ঔষধ

১৮. عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ لِلْمَرِيضِ:بِسْمِ اللهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

১৮. অনুবাদ: হযরত আয়েশা (رضي الله عنه)থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) রোগীর জন্য (মাটিতে) এ দোয়া পড়তেন- আল্লাহর নামে আমাদের দেশের (মদীনার) মাটি এবং আমাদের কারো থু-থু আমাদের পালনকর্তার অনুমতিতে আমাদের রোগীকে আরোগ্য দান করে থাকে।

➥[৪৩] বুখারী শরীফ পৃ. ৮৫৫, হাদিস নং ৫৩৩৪


ব্যাখ্যা: ইমাম নববী (رحمة الله) হাদিসের ব্যাখ্যায় বলেন, যখন কোন ব্যক্তি রোগাক্রান্ত কিংবা আহত হত তখন নবী করিম (ﷺ) এরূপ করতেন। নবী করিম (ﷺ) অঙ্গুলী মোবারকে স্বীয় থুথু মোবারক লাগিয়ে মাটিতে রাখতেন যাতে অঙ্গুলী মোবারকে মাটি লাগে। তারপর এই দোয়া পাঠ করে অঙ্গুলী মোবারকের মাটি ক্ষত স্থানে লাগিয়ে দিতেন। এতে রোগী আরোগ্য লাভ করত।

ইমাম নববী (رحمة الله) আরো বলেন, এখানে أَرْضِنَا আমাদের মাটি দ্বারা বিশেষ করে মদীনা শরীফের মাটি উদ্দেশ্য। এটা মদীনা শরীফের মাটির বরকতে হয়। بِرِيقَةِ بَعْضِنَا দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) এর থু-থু মোবারক উদ্দেশ্য।

➥[৪৪] প্রান্ত ঠীকা: বুখারী শরীফ, টীকা নং ২. পৃ. ৮৫৫)।

++++++++++++++
গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন