আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ

সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه)’র আকিদা:

ইমামুল মুফাসসিরিন আলা উদ্দিন আবী বিন মুহাম্মদ বিন ইবরাহীম বাগদাদী (رحمة الله) স্বীয় তাফসীরে খাযেনে মহান আল্লাহর বাণী-

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى

-“অচিরেই আপনার রব আপনাকে এতো দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।” (সূরা দ্বোহা, আয়াত নং-৫)

এ আয়াতের তাফসীরে বলেন, হযরত সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) ➥78 বলেন-

هُوَ الشَّفَاعَةُ فِي أُمَّتِهِ حَتَّى يَرْضَى

-‘‘এই দান দ্বারা উদ্দেশ্য হল উম্মতের জন্য সুপারিশ করা যতক্ষণ না তিনি সন্তুষ্ট হন।’’ ➥79

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৭৮.
ইমাম ইবনে জারীর তবারী (رحمة الله) উক্ত সাহাবী থেকে এভাবে উল্লেখ করেন-

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَوْلُهُ: {عَسَى أَنْ يَبْعَثَكَ، رَبُّكَ مَقَامًا مَحْمُودًا} [الإسراء: ৭৯] قَالَ: الْمَقَامُ الْمَحْمُودُ: مَقَامُ الشَّفَاعَةِ

-‘‘রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণনা করেন, তিনি (মাকামে মাহমুদ) সম্পর্কে বলেন, মাকামে মাহমুদ হলো মাকামে শাফায়াত তথা শাফায়াত করার ক্ষমতা লাভ।’’

(ইমাম তবারী, তাফসিরে তবারী, ১৫/৪৪ পৃ. ইমাম সুয়ূতি,. তাফসিরে দুররুল মানসুর, ৫/৩২৪ পৃ.)


টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৭৯.
[ইমাম খাযেন, তাফসীরে খাযেন, ৪/৪৩৮ পৃ., ইমাম ওয়াহেদী, তাফসিরে ওয়াহেদী, ৪/৪১০ পৃ., ইমাম বাগভী, তাফসীরে মাআলিমুত তানযিল, ৫/২৬৭ পৃ.]


❏ তবে ইমাম বাগভী এভাবে উল্লেখ করেছেন-

قَالَ عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ: هُوَ الشَّفَاعَةُ فِي أُمَّتِهِ حَتَّى يَرْضَى، وَهُوَ قَوْلُ عَلَيٍّ وَالْحَسَنِ.

-‘‘তাবেয়ী কাতাদা (رحمة الله) রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণনা করেন, তিনি (মাকামে মাহমুদ) সম্পর্কে বলেন, সেটি হচ্ছে শাফায়াত, তিনি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি তাঁর উম্মতকে শাফায়াত করে জান্নাতে পৌঁছাতে পারবেন। এমনটি হযরত মাওলা আলী (رضي الله عنه) এবং ইমাম হাসান বসরী (رحمة الله) বক্তব্যও।’’ (ইমাম বাগভী, তাফসীরে মাআলিমুত তানযিল, ৫/২৬৭ পৃ.)


❏ ইমাম ইবনে জাওযী (رحمة الله) তাঁর তাফসিরে লিখেন-

قال عليّ والحسن: هو الشفاعة في أمته حتى يرضى.

-‘‘হযরত মাওলা আলী (رضي الله عنه) এবং ইমাম হাসান বসরী (رحمة الله) বলেন, (মাকামে মাহমুদ) সেটি হচ্ছে শাফায়াত, তিনি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি তাঁর উম্মতকে শাফায়াত করে জান্নাতে পৌঁছাতে পারবেন।’’ (ইমাম ইবনে জাওযী, তাফসিরে যাদুল মাইসির ফি উলূমিত তাফসির, ৪/৪৫৭ পৃ.)

━━━━━━━━━━━o━━━━━━━━━
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহা

Post a Comment

নবীনতর পূর্বতন