আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ


ইমাম নাসাফী, সুয়ুতি এবং ইমাম কুরতুবী (رحمة الله)’র আকিদা:

মহান আল্লাহর বাণী-

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى

-“অচিরেই আপনার রব আপনাকে এতো দান করবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।” (সূরা দ্বোহা, আয়াত নং-৫)

উপর্যুক্ত আয়াতের তাফসীরে বলেন,

لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ قَالَ النَّبِيُّ ﷺ : إِذًا وَاللَّهِ لَا أَرْضَى وَوَاحِدٌ مِنْ أُمَّتِي فِي النَّارِ

-‘‘এই আয়াত যখন নাযিল হয়, রাসূল করিম (ﷺ) তখন বলেন, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হবো না, যতক্ষণ না আমার একজন উম্মতও জাহান্নামে থাকবে।’’ ➥77

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

৭৭.
ক. ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী, ২০তম খণ্ড, ৯৬ পৃষ্ঠা

খ. ইমাম নাসাফী, তাফসীরে মাদারেক, ৩/৬৫৪ পৃষ্ঠা

গ. ইমাম সুয়ূতি, তাফসীরে দুররে মানসুর, ষষ্ঠ খণ্ড, ৩৬১ পৃষ্ঠা

ঘ. শাহ আব্দুল আযিয মুহাদ্দেসে দেহলভী, তাফসীরে আযিযি, চতুর্থ খণ্ড, ২১৮ পৃষ্ঠা

ঙ. ইমাম ছালাভী, তাফসিরে ছালাভী, ১০/২২৫ পৃ.

চ. ইমাম সুয়ূতি, তাফসীরে জালালাইন, ৮১২ পৃ. সূরা দ্বোহা

ছ. কাযি সানাউল্লাহ পানিপথি, তাফসিরে মাযহারী, ১০/১০ পৃ. সূরা দ্বোহা


❏ তবে ইমাম নিশাপুরী (رحمة الله) এবং ইমাম ওয়াহেদী (رحمة الله) এভাবে সংকলন করেন-

عن علي رضي الله عنه أنه قال: قال صلى الله عليه وسلم إذن لا أرضى وواحد من أمتي في النار

-‘‘হযরত আলী (رحمة الله) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, আমার একটা উম্মতও জাহান্নামে থাকলে আমি সন্তুষ্ট হবে না।’’

(নিযামুদ্দীন নিশাপুরী, তাফসিরে নিশাপুরী, ৬/৫১৬ পৃ., ইমাম ওয়াহেদী, তাফসিরে ওয়াহেদী, ১/১২১০ পৃ.)


❏ ইমাম ফখরুদ্দীন রাযী (رحمة الله) এভাবে উল্লেখ করেন-

يُرْوَى أَنَّهُ عَلَيْهِ السَّلَامُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ قَالَ: إِذًا لَا أَرْضَى وَوَاحِدٌ مِنْ أُمَّتِي فِي النَّارِ

-‘‘যখন মহান রবের এ বাণী নাযিল হল তখন রাসূল (ﷺ) বললেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি সন্তুষ্ট হবে না।’’ (ইমাম রাযী, তাফসিরে কাবীর, ৩১/১৯৪ পৃ.)

━━━━━━━━━━━o━━━━━━━━━
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন