❏ বিষয় নং-৫: হাশরের ময়দানে শাফায়াত বা সুপারিশ
শাফায়াতের কান্ডার রাসূলে কারিম (ﷺ)’র আক্বিদা:
হযরত আউফ বিন মালেক (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূলে কারিম (ﷺ) ইরশাদ করেন-
أَتَانِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا
-‘‘আমার রবের পক্ষ থেকে এক ব্যক্তি এসে আমাকে আমার উম্মতের অর্ধেক জান্নাতে প্রবেশ করা এবং সুপারিশের মধ্যে ইখতিয়ার প্রদান করে। তখন আমি সুপারিশের ইখতিয়ারই নিয়েছি। আর তা হল এমন ব্যক্তির জন্য যে মুশরিক হয়ে মৃত্যুবরণ করেনি।’’ ➥80
৮০.
ক. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, (ভারতীয় ৪৯৪ পৃষ্ঠা), ৩/১৫৫৮ পৃ. হা/৫৬০০
খ. ইমাম তিরমিযী, আস-সুনান, ৪/২০৭ পৃষ্ঠা, হা/২৪৪১
গ. ইমাম ইবনে মাজাহ, আস-সুনান, ১/১৪৪৪ পৃষ্ঠা, হা/৪৩১৭
ঘ. শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, আশআতুল লুমআত, চতুর্থ খণ্ড, ৪ পৃষ্ঠা
ঙ. মোল্লা আলী ক্বারী, মিরকাত শরীফ, দশম খণ্ড, ৩১০ পৃষ্ঠা,
চ. ইমাম হাকেম, আল-মুস্তাদরাক, প্রথম খণ্ড, ৬০ পৃষ্ঠা, হা/৩৬
ছ. ইমাম আহমদ, আল-মুসনাদ, ৩৯/৩৯৯ পৃ. হা/২৩৯৭৭
জ. ইমাম ইবনে হিব্বান, আস-সহীহ, হা/২১১
ঝ. ইমাম ইবনে আবি শায়বাহ, আল-মুসান্নাফ, ৬/৩২০ পৃ. হা/৩১৭৫১।
+++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন