পবিত্র কুরআনের আলোকে প্রিয় নবীর পরকালীন জীবন আয়াত ১

 

পবিত্র কুরআনের আলোকে প্রিয় নবীর পরকালীন জীবন

আয়াত ১


فكيف اذا جءنا من كل امة بشهيد وجءنا بك على هؤلاء شهيدا -


অতপর ঐ দিনের কি অবস্থা হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করবাে এবং (হে হাবীব!) আমি আপনাকে তাদের সাক্ষীরূপে উপস্থিত করবাে?

_______________

সুরা নিসা, ৪/৪১


আয়াত ২


وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله، ولو أنهم إذ ظلموا انفسهم جاءوك فاشتغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما-


আমি রাসূল এ উদ্দেশ্যে প্রেরণ করেছি যে, আল্লাহর নির্দেশ অনুসারে তাঁর আনুগত্য করা হবে আর (হে হাবীব!) যদি ঐ সকল লােক যারা নিজেদের আত্মার উপর জুলুম করে এবং আপনার সমীপে আসলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করলে আর রাসূলও তাদের জন্য ক্ষমা চাইলে তবে তারা (ঐ ওসীলা এবং শাফআতের কারণে) অবশ্যই আল্লাহকে তাওবা কবূলকারী ও পরম দয়ালুরূপে পাবে।

_______________

সুরা নিসা, ৪/৬৪


আয়াত ৩


وما كان الله ليعذبهم وانت فيهم - وما كان الله معذبهم وهم يستغفرون -


আর প্রকৃত কথা হচ্ছে এই, আল্লাহর এ শান নয় যে, তাদেরকে শাস্তি দিবেন অথচ (হে হাবীব) আপনি তাদের মধ্যে (উপস্থিত) থাকবেন।

এবং আল্লাহ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন।

___________________

সুরা আনফাল, ৮/৩৩


আয়াত ৪


ويوم نبعث فى كل امة شهيدا عليهم من أنفيهم، وچءنا بك شهيدا على هؤلاء، ونزلنا عليك الكتب تبيانا لكل شىء وهدى ورحمة وبشرى للمسلمين -


আর (এটা) ওই দিন হবে (যখন) আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে স্বয়ং তাদের জন্য একজন স্বাক্ষী উঠাবাে। আর (হে প্রিয় হাবীব) আমি আপনাকে ঐ সকলের (উম্মত এবং নবীগণের) জন্য স্বাক্ষী বানাবাে। এবং আপনার উপর আমি ওই মহান কিতাব অবতীর্ণ করেছি যা প্রত্যেক কিছুর সুস্পষ্ট বিবরণ, মুসলমানদের জন্য হেদায়ত, রহমত ও সুসংবাদস্বরূপ।

_________________

সূরা নাহল, ১৬/৮৯


আয়াত ৫


النبى أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم -


এ (সম্মানিত) নবী মু'মিনদের নিকট তাদের প্রাণের চেয়ে বেশি নিকটে। এবং তাঁর (পবিত্র) স্ত্রীগণ তাঁদের মাতা।

_________________

সূরা আহযাব, ৩৩/৬


আয়াত ৬


ولا تقولوا لمن يقتل فى سبيل الله أموت، بل أحياء ولكن لا تشعرون -


এবং যে-সব লােক আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলাে না (তারা মৃত নয়) বরং তারা জীবিত, কিন্তু তােমাদের (তাদের জীবন সম্পর্কে) অনুভূতি নেই।

__________________

সূরা বাকারা, ২/১৫৪


আয়াত ৭


ولا تحسبن الذين قتلوا فى سبيل الله أمواتا، بل أحياء عند ربهم يرزقون - (١٦٩)


فرحين بما ءاتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون (١٧٠)



আর যে-সব লােক আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলে অনুমানও করাে না বরং তারা আপন রবের কাছে জীবিত, তাদেরকে (জান্নাতের নেয়ামত দ্বারা) রিজিক দেয়া হয়।


তারা (চিরস্থায়ী জীবনে) ঐ নেয়ামতসমূহে আনন্দিত থাকে, যা আল্লাহ তাদেরকে স্বীয় করুণা দ্বারা দান করেন এবং তাতেও (আনন্দ প্রকাশ করে) যাদের সাথে এখনাে পর্যন্ত মিলিত হয়নি (তাদের ঈমান ও আনুগত্য দেখে)। কারণ তাদের না কোন ভয় হবে, না তারা দুঃখিত হবে।

_______________________

সূরা আলে ইমরান, ৩/১৬৯-১৭০

__________________

হাদিসের আলোকে প্রিয় নবীর পরকালীন জীবন

মূলঃ শায়খুল ইসলাম ড. মুহাম্মদ তাহিরুল কাদেরী

অনুবাদঃ মাওলানা মুহাম্মদ মুজাফ্ফর আহমদ

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন