❏ দরসে হাদীসঃ [হাদীস নং- (৭৯৬)]
○ অধ্যায়ঃ [নামাযের ক্বিরআত]
[ﻭﻋﻦ ﺍﺑﻰ ﻫﺮﻳﺮﺓ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﺍﻧﺼﺮﻑ ﻣﻦ ﺍﻟﺼﻠﻮﺓ ﺟﻬﺮ ﻓﻴﻬﺎ ﺑﺎﻟﻘﺮﺃﺓ ﻓﻘﺎﻝ ﻫﻞ ﻗﺮﺃ ﻣﻌﻰ ﺍﺣﺪ ﻣﻨﻜﻢ ﺍﻧﻔﺎ - ﻓﻘﺎﻝ ﺭﺟﻞ ﻧﻌﻢ ﻳﺎﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ ﺍﻧﻰ ﺍﻗﻮﻝ ﻣﺎﻟﻰ ﺍﻧﺎﺯﻋﺎ ﺍﻟﻘﺮﺍﻥ ﻗﺎﻝ ﻓﺎﻧﺘﻬﻰ ﺍﻟﻨﺎﺱ ﻋﻦ ﺍﻟﻘﺮﺃﺓ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻓﻴﻤﺎ ﺟﻬﺮ ﻓﻴﻪ ﺑﺎﻟﻘﺮﺃﺓ ﻣﻦ ﺍﻟﺼﻠﻮﺍﺕ ﺣﻴﻦ ﺳﻤﻌﻮﺍ ﺫﻟﻚ ﻣﻦ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ - ( ﺭﻭﺍﻩ ﻣﺎﻟﻚ ﻭﺍﺣﻤﺪ ﻭﺍﺑﻮ ﺩﺍﻭﺩ ﻭﺍﻟﺘﺮﻣﺬﻯ ﻭﺍﻟﻨﺴﺎﺋﻰ ﻭﺭﻭﻯ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ ﻧﺤﻮﻩ )]
হযরত আবূ হোরায়রা [ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ] হতে বর্ণিত, নবী করীম [ﷺ] ওই নামায সমাপ্ত করলেন, যাতে উচ্চস্বরে ক্বিরআত সম্পন্ন করা হয়। তখন এরশাদ করলেন, "তোমাদের মধ্যে কি কেউ আমার সাথে ক্বিরআত সস্পন্ন করেছো?" এক ব্যক্তি বললেন, "হাঁ! হে আল্লাহ্'র রাসূল!" (টীকাঃ ১) হুযূর এরশাদ করলেন, "তবেই তো আমি চিন্তা করলাম আমার কি হয়েছে যে, আমি ক্বোরআন পাঠের সময় আমার সাথে ঝগড়া করা হচ্ছে?" (টীকাঃ ২) (বর্ণনাকারী) বললেন, "এরপর থেকে লোকেরা হুযূর [ﷺ] -এর সাথে ওই সব নামাযে ক্বিরআত হতে বিরত থাকলেন, যেগুলোতে উচ্চস্বরে ক্বিরআত সম্পন্ন করা হয়। যখন হুযূর [ﷺ] -এর নির্দেশ শুনলেন। (টীকাঃ ৩)
[মালিক, আহমদ, আবূ দাঊদ, তিরমিযী ও নাসাঈ]
আর ইবনে মাজাহ্ এর অনুরুপ বর্ণনা করেছেন। (টীকাঃ ৪)
□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ
____________________________________
১. (নবী করীম [ﷺ] ওই নামায সমাপ্ত করলেন, যাতে উচ্চস্বরে ক্বিরআত সম্পন্ন করা হয়। তখন এরশাদ করলেন, "তোমাদের মধ্যে কি কেউ আমার সাথে ক্বিরআত সস্পন্ন করেছো?" এক ব্যক্তি বললেন, "হাঁ! হে আল্লাহ্'র রাসূল!")
◇ টীকাঃ ১.
প্রতীয়মান হলো যে, সাহাবীদের সমগ্র দলের মধ্যে শুধু ওই ব্যক্তি হুযূরের পেছনে 'আলহামদু' পড়েন। অন্যদের কেউ পড়েন নি। তিনিও না জানার কারণে পড়েছেন।
২. (হুযূর এরশাদ করলেন, "তবেই তো আমি চিন্তা করলাম আমার কি হয়েছে যে, আমি ক্বোরআন পাঠের সময় আমার সাথে ঝগড়া করা হচ্ছে?")
◇ টীকাঃ ২.
অর্থাৎ আমার উপর তোমাদের পড়ার এ প্রভাব পড়েছে যে, আমায় ক্বোরআনে 'লুকমা' লাগার উপক্রম হলো। এ গবেষণালব্ধ আলোচনা আমি এক্ষুনি করেছি যে, মুক্বতাদীর ক্বিরআতের প্রভাব ইমামের উপর পড়ে থাকে। এটা দ্বারা এ কথা অনিবার্য হয় না যে, তাঁরা উচ্চস্বরে ক্বিরআত পড়েছেন। অন্যথায় হুযূর এরশাদ করতেন না, "তোমরা কি ক্বিরআত সম্পন্ন করেছো?
৩. [(বর্ণনাকারী) বললেন, "এরপর থেকে লোকেরা হুযূর [ﷺ] -এর সাথে ওই সব নামাযে ক্বিরআত হতে বিরত থাকলেন, যেগুলোতে উচ্চস্বরে ক্বিরআত সম্পন্ন করা হয়। যখন হুযূর [ﷺ] -এর নির্দেশ শুনলেন।]
◇ টীকাঃ ৩.
অর্থাৎ এ ঘোষণার পর সাহাবীগণ হুযূর [ﷺ] -এর পেছনে উচ্চস্বরে ক্বিরআত বিশিষ্ট নামাযে তিলাওয়াত সম্পূর্ণরূপে ছেড়ে দেন; না 'আলহামদু' পড়েছেন, না অন্য সূরা।
স্মর্তব্য যে, 'নুসখ' (রহিতকরণ) -এর ধারাবাহিকতা এ যে, প্রাথমিক পর্যায়ে মুসলমানরা নামাযে কথা-বার্তাও বলতেন, আর ইমামের পেছনে 'সূরা ফাতিহা'ও পড়তেন। যখন [ﻭَﻗُﻮﻣُﻮﺍ ﻟِﻠَّﻪِ ﻗَﺎﻧِﺘِﻴﻦَ] (অর্থাৎ আর আল্লাহ্'র সম্মুখে আদব সহকারে দাঁড়াও! ২ঃ২৩৮) আল-আয়াত অবতীর্ণ হলো, তখন নামাযের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেলো। তারপর আলোচ্য হাদীস শরীফ দ্বারা উচ্চস্বরে ক্বিরআত বিশিষ্ট নামাযে ইমামের পেছনে 'আলহামদু' পড়া বন্ধ হয়ে গেলো। তারপর [ﻭَﺇِﺫَﺍ ﻗُﺮِﺉَ ﺍﻟْﻘُﺮْﺁﻥُ ﻓَﺎﺳْﺘَﻤِﻌُﻮﺍ ﻟَﻪُ] আল-আয়াত অবতীর্ণ হলো। তখন থেকে ইমামের পেছনে ক্বিরআত সম্পূর্ণ বন্ধ হয়ে গেলো।
তাছাড়া, হুযূর [ﷺ] এরশাদ করেছেন যে, ইমামের ক্বিরআত মুক্বতাদীর ক্বিরআতের সামিল। ﻧﺴﺦ (রহিতকরণ) -এর ধারা-বাহিকতার বিবরণ 'তাফসীর-ই-খাযিন' ইত্যাদিতে দেখুন।
কেউ কেউ বলেন যে, [ﻭَﺇِﺫَﺍ ﻗُﺮِﺉَ ﺍﻟْﻘُﺮْﺁﻥُ] -এর মধ্যে 'ক্বোরআন' দ্বারা খুৎবা বুঝানো হয়েছে। আর এ আয়াতে খুৎবা পাঠকালে নিশ্চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এটা ভুল ধারণা। কারণ এ আয়াত অবতীর্ণ হবার সময় জুমু'আহ্ ফরযই হয় নি। এর গবেষণালব্ধ বিশ্লেষণ আমার কিতাব 'জা-আল হক্ব' : দ্বিতীয় খন্ডে দেখুন।
৪. (আর ইবনে মাজাহ্ এর অনুরুপ বর্ণনা করেছেন।)
◇ টীকাঃ ৪.
অনুরুপ, এ হাদীস ইমাম মালিক ও ইমাম শাফে'ঈও বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, এ হাদীস 'হাসান' পর্যায়ের। ইবনে হাব্বান বলেন, "এটা সহীহ্।" ইমাম বায়হাক্বী ও ইমাম হুমায়দী [ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻢ] এটাকে দ্ব'ঈফ (দুর্বল সনদ বিশিষ্ট) বলেছেন। (মিরক্বাত)
অর্থাৎ এ হাদীস শরীফ বিভিন্ন 'সনদ' (বর্ণনা সূত্র) -এ মুহাদ্দিসগণ পেয়েছেন। কেউ পেয়েছেন 'সহীহ্ সনদ' সহকারে। কেউ 'হাসান' সূত্রে, আবার কেউ দ্ব'ঈফ' সূত্রে পেয়েছেন। প্রত্যেকেই আপন আপন সনদ অনুসারে এটাকে 'হাসান' অথবা 'সহীহ্' ইত্যাদি পর্যায়ের বলে মন্তব্য করেছেন।
□ হাদীস শরীফ এর ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ
f/Ishq-E-Mustafa ﷺ
facebook.com/SunniAqidah
[সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ২য় খন্ড, পৃ. ৬৪, হাদীস নং-৭৯৬ এর টীকাঃ (৭৪-৭৭) দ্রব্যষ্ট, প্রকাশনায়ঃ ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী, চট্টগ্রাম।]
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন