চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত

(৫)

মদীনা মুনাওয়ারায় মক্কা মুকাররমার দ্বিগুণ বরকত

 ৫. عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنَ البَرَكَةِ

৫. অনুবাদ: হযরত আনাস (رضي الله عنه)থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) দোয়া করলেন, হে আল্লাহ! মক্কাতে তুমি যে বকরত দান করেছ, মদীনাতে এর দ্বিগুণ বরকত দাও।

➥[১৪] সহীহ বুখারী শরীফ, পৃ. ২৫৩, হাদিস নং ১৭৬৪


ব্যাখ্যা: রাসূলুল্লাহ (ﷺ)মদীনার বরকতের জন্য দোয়া করলেন আল্লাহর দরবারে। নিশ্চয়ই তাঁর দোয়া কবুল হয়েছে। যে সব ওলামা কিরাম মক্কা থেকে মদীনাকে প্রাধান্য দেন তারা উপরোক্ত হাদিসকে দলীল হিসেবে গ্রহণ করেন। কারণ উক্ত হাদিসে রাসূলুল্লাহ (ﷺ)মক্কা থেকে মদীনার জন্য দ্বিগুণ বরকতের দোয়া করেছেন। উক্ত হাদিসের সমর্থনে আরো বহু হাদিস আছে যাতে নবী করিম (ﷺ) মদীনার জন্য মক্কা থেকে দ্বিগুণ বরকতের দোয়া করেছেন।

হযরত আবু হোরায়রা (رضي الله عنه)থেকে বর্ণিত, তিনি বলেন, যখন লোক প্রথমে ফসল লাভ করত তা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট নিয়ে আসত। তখন তিনি তা গ্রহণ করতেন আর বলতেন, হে আল্লাহ! আমাদের ফল-শস্যে বরকত দাও। আমাদের আড়িতে বরকত দাও ও আমাদের সেরিতে বরকত দাও। হে আল্লাহ! ইব্রাহীম তোমার বান্দা, তোমার বন্ধু ও তোমার নবী এবং আমিও তোমার বান্দা ও নবী। তিনি তোমার নিকট মক্কার জন্য দোয়া করেছেন আর আমি তোমার নিকট মদীনার জন্য দোয়া করছি, যে রূপ দোয়া ইব্রাহিম (عليه السلام) তোমার নিকট মক্কার জন্য করেছিলেন। আবু হোরায়রা (رضي الله عنه)বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ)আপন পরিবারের সর্বকনিষ্ট ছেলেকে ডাকতেন এবং তাকে ঐ ফল দান করতেন।

➥[১৫] মুসলিম, সূত্র: মিশকাত শরীফ, পৃ. ২৩৯, হাদিস নং ২৬০১






হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন