হযরত আবু বকর ও উমর (رضي الله عنه)‘র ব্যাপারে আহলে জামাআতের আক্বীদাঃ
আল্লাহর রাসূল (ﷺ)‘র পরে পৃথিবীতে হযরত আবূ বকর (رضي الله عنه) এরপর হযরত উমরের মর্যাদা। শীয়াসহ বিভিন্ন বাতিল পন্থীগণ হযরত আলী (رضي الله عنه)‘র প্রতি ভালবাসা দেখাতে গিয়ে শাইখাইনের প্রতি খারাপ অমূলক কথা বার্তা বলে থাকেন এবং দাবি করে থাকেন যে রাসূল (ﷺ)‘র পরে মাওলা আলী (رضي الله عنه)‘ই ছিলেন খিলাফতের উপযুক্ত পুরুষ, আর প্রথম দুই খলিফা কৌশলে ক্ষমতা দখলে নিয়েছিলো। নাউযুবিল্লাহ!
অথচ রাসূল (ﷺ) বারবার বলেছেন যে, আমার পরে তোমরা আবু বকর ও উমরকে অনুসরণ করবে। হযরত উমর ইবনুল খাত্তাব (رضي الله عنه) ও ইরবাদ বিন সারিয়া (رضي الله عنه) হতে বর্ণিত রাসুল (ﷺ) বলেন-
فَعَلَيْكُمْ بِسُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّين
-‘‘তোমরা আমার সুন্নাত ও আমার চার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধর।’’
➤ আহমদ, আল-মুসনাদ, ৪/১২৬ পৃষ্ঠা, হাদিস : ১৭২৭৫-৭৬, আবু দাউদ, আস্-সুনান :৫/১৩ পৃষ্ঠা, হাদিস ৪৬০৭, তিরমিযী, আস্-সনান, ৫/৪৩ পৃষ্ঠা, হাদিস : ২৬৭৬, ইবনে হিব্বান, আস্-সহিহ, ১/১৭৮ পৃষ্ঠা, হাদিস : ৫, দারেমী, আস্-সুনান, ১/৫৭ পৃ, হাদিস- ৯৫, খতিব তিবরিযী, মিশকাত, কিতাবুল ইতিসাম, ১/৪৫ পৃ, হাদিস- ১৬৫, বায়হাকী, আস্-সুনানুল কোবরা, ১০/১১৪ পৃ, ও শুয়াবুল ঈমান, ৬/৬৭ পৃ, হাদিস- ৭৫১৫-৭৫১৫, বগভী, শরহে সুন্নাহ, ১/১৮১ পৃ, হাদিস- ১০২।
অন্য আরেক বর্ণনায় হযরত হুযায়ফা (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ) ইরশাদ করেন-
اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ، وَعُمَرَ.
-‘‘আমার পরে তোমরা আবু বকর এবং উমর (رضي الله عنه) কে অনুসরণ করবে।’’
➤সুনানে তিরমিযি, ৬/৫০ পৃ, হাদিস:৩৬৬২ এবং হাদিস:৩৮০৫, সুনানে ইবনে মাযাহ, হাদিস : ৯৭,মুসনাদে আহমদ, হাদিস:২৩৩০৫, বায়হাকী, আস্-সুনানুল কোবরা, ৫/১২ পৃ, এবং ৮/১৫৩ পৃষ্ঠা, হাকেম নিশাপুরী, আল্-মুস্তাদরাক, ৩/৭৫পৃ,
তাই রাসূল (ﷺ) এর এ হাদিসের আদেশ মোতাবেক তাঁদের (চার খালিফার) অনুসরণ করাও আমাদের জন্য সুন্নাত।
+++++++++
আকায়েদে আহলে সুন্নাহ (১ম খন্ড)
(ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আক্বিদা)
গ্রন্থনা ও সংকলনে:
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রকাশক, সাকলাইন প্রকাশক, বাংলাদেশ।
সম্পাদনায়:
মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী।
একটি মন্তব্য পোস্ট করুন