হযরত আলী (رضي الله عنه)‘র ব্যাপারে আহলে সুন্নাতের আক্বীদা
হযরত আলী (رضي الله عنه) একজন ফকীহ সাহাবী। তিনি সর্বপ্রথম অল্প বয়স্কেদের মধ্যে মুসলমান। হযরত আলী (رضي الله عنه) এর মর্যাদা হলো রাসূল (ﷺ)‘র পরে হযরত আবু বকর, উমরের পর এবং এমনকি হযরত উসমান (رضي الله عنه)‘র পরেই তার মর্যাদা। এটাই গ্রহণযোগ্য মত। বর্তমানে শীয়া এবং কিছু ভুয়া নামধারী সুফিরাও এর বিপরীত মত পোষণ করে থাকে। আল্লামা ইবনে কাসির বলেন-
وَكَذَلِكَ عُثْمَانُ كَانَ أَفْضَلَ مِنْ عَلِيٍّ عِنْدَ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاعَةِ،
-‘‘হযরত উসমান (رضي الله عنه)‘র মর্যাদা হযরত মাওলা আলী (رضي الله عنه)‘র উপরে, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত।’’
➤ইবনে কাসির, বেদায়া ওয়ান নিহায়া, ৮/২০৩ পৃষ্ঠা,
ইমাম খালেদ বিন সালেম নিশাপুরী সুলাইমী (ওফাত.৪১২হি.) বলেন-
أبو الحسنِ يقولُ: عثمانُ بنُ عفَّانَ أفضلُ من عليِّ بنِ أبي طالبٍ باتِّفاقِ جماعةِ أصحابِ رسولِ اللهِ صلى الله عليه وسلم، هذا قولُ أهلِ السنةِ
-‘‘ইমাম আবুল হাসান আশ‘আরী (رحمة الله) বলেন, হযরত উসমান (رضي الله عنه)‘র মর্যাদা হযরত মাওলা আলী (رضي الله عنه)‘র উপরে, এ বিষয়ে রাসূল (ﷺ)‘র এক জামাত সাহাবিরা একমত পোষণ করেছেন এবং এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত।’’ ➤সুলামী, সাওয়ালাত লিল দারেকুতনী, ১/২৩৮ পৃষ্ঠা, ক্রমিক:২৫৬
+++++++++
আকায়েদে আহলে সুন্নাহ (১ম খন্ড)
(ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আক্বিদা)
গ্রন্থনা ও সংকলনে:
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রকাশক, সাকলাইন প্রকাশক, বাংলাদেশ।
সম্পাদনায়:
মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী।
একটি মন্তব্য পোস্ট করুন