❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী
সায়্যিদুনা আব্বাস (رضي الله عنه)’র আক্বীদা
তাবুক যুদ্ধের বিজয় এবং সাফল্য পেয়ে হুযূরে পুর নূর সারকারে দো আলম (ﷺ)’র যখন মদীনা শরীফে তাশরীফ আনলেন, তখন হযরত আব্বাস (رضي الله عنه) রাসূল (ﷺ)’র শানে কবিতা আবৃতির অনুমতি প্রার্থনা করেন। হুযুর (ﷺ)’র অনুমতি দান করে বললেন, চাচা! আল্লাহ আপনার মুখকে হেফাজত করুন।
হযরত আব্বাস (رضي الله عنه) উপর্যুক্ত কবিতার শেষ দুই পংক্তিতে রাসূল (ﷺ)’র নূরের আলোচনা করেছেন: এই কবিতাগুলো রাসূল (ﷺ)’র উম্মতের অনেক বড় বড় মুহাদ্দিস যেমন, ইমাম জালালুদ্দীন সুয়ূতি (رحمة الله), মুহাদ্দীস ইমাম ইবনে জাওযী (رحمة الله), আল্লামা বুরহানুদ্দীন হালবী (رحمة الله), আল্লামা দাহলান মাক্কী (رحمة الله), আল্লামা শায়খ ইউসুফ নাবহানী, আল্লামা ইবনে আবদুল র্বা (رحمة الله), আল্লামা হাকিম নিশাপুরী (رحمة الله), আল্লামা ইবনে কাসীর (رحمة الله), আল্লামা শাহাস্তাতানী (رحمة الله) প্রমূখগণ নিজেদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। কবি বলেন:
وَأَنْتَ لَمَّا وُلِدْتَ أَشْرَقَتِ ... الْأَرْضُ وَضَاءَتْ بِنُورِكَ الْأُفُقُ
فَنَحْنُ فِي ذَلِكَ الضِّيَاءِ وَفِي ... النُّورِ وَسُبْلِ الرَّشَادِ نَخْتَرِقُ
“আর্বিভাবের ক্ষণে তব জ্যোতিতে চমকে অন্তরীক্ষ
সেই জ্যোতিতেই পেলাম মোরা হেদায়তের প্রোজ্বলক। ➥27
২৭.
১. ইমাম ইবনে জাওযী, কিতাবুল ওয়াফা, ১/৩৫ পৃ.,
২. ইমাম সুয়ূতি, খাসায়েসুল কুবরা, প্রথম খণ্ড, ৬৭ পৃ.,
৩. ইমাম বুরহানুদ্দীন হালবী, সিরাতে হালবিয়্যাহ, ১/৮৩ পৃ.,
৪. ইবনে কাসির, সিরাতুন নববিয়্যাহ, ১/১৯৫ পৃ.
৫. শায়খ ইউসুফ নাবহানী, জাওয়াহেরুল বিহার, ৩য় খণ্ড, পৃ. ৪০,
৬. শায়খ ইউসুফ নাবহানী, আনওয়ারে মুহাম্মাদীয়া, ৪১৬ পৃষ্ঠা,
৭. শায়খ ইউসুফ নাবহানী, হুজ্জাতুল্লাহে আলাল আলামীন, ২২২ পৃ.,
৮. ইমাম কাস্তাল্লানী, মাওয়াহেবুল্লা দুনিয়্যাহ, ১/৭৯ পৃ.
৯. ইমাম ইবনে আব্দুল বার্, আল ইস্তিয়াব, ২/৪৪৭ পৃ.
১০. ইমাম হাকেম, আল-মুস্তাদরাক, ৩/৩৬৯ পৃ., হা/৫৪১৭
১১. ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড ২৫৮ পৃ.
১২. শাহরাস্তানী, কিতাবুল মিলাল ওয়ান নিহাল, দ্বিতীয় খণ্ড, ২৩৭ পৃ., দারুল মা‘রিফ, বয়রুত।
১৩. হাইসামী, মাজমাউয-যাওয়াইদ, ৮/২১৮ পৃ. হা/১৩৮৩০
১৪. যাহাবী, তালাখিসুল মুস্তাদরাক, ৩২৭ পৃ., তৃতীয় খণ্ড
১৫. মোল্লা আলী ক্বারী, শরহে শিফা, ১/৩৭০ পৃ.
১৬. ইমাম কাযি আয়্যায, শিফা শরীফ, ১/৩২৯ পৃ.
১৭. ইমাম বায়হাকী, দালায়েলুন নবুয়ত, ৫/২৬৮ পৃ.
১৮. ইমাম জুরকানী, শারহুল মাওয়াহেব, ১/২২০ পৃ.
১৯. ইমাম ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১/৭০ পৃ.
২০. ইমাম মুকরীজী, ইমতাউল আসমা, ৩/১০৪ পৃ.
২১. ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ৪/২১৩ পৃ. হা/৪১৬৭
২২. ইমাম দিনওয়ারী, মাজালিস ওয়া জাওয়াহিরুল ইলম, ৪/৫৬ পৃ. হা/১২১৮
২৩. ইবনে কাসির, জামেউল মাসানীদ ওয়াল সুনান, ২/৪৩৪ পৃ. হা/২৮৩১
২৪. ইমাম ইবনে মানদাহ, মা‘রিফাতুস সাহাবা, ১/৫২১ পৃ.
২৫. যাহাবী, তারিখুল ইসলাম, ১/৪৯৫ পৃ. ক্রমিক. ১ এবং সিয়ারু আলামিন নুবালা, ২/১০৩ পৃ.
২৬. ইমাম ইবনে আসাকীর, তারিখে দামেস্ক, ৩/৪১০ পৃ. ক্রমিক. ৭৬১
২৭. ইমাম আবু নুয়াইম ইস্পাহানী, মা‘রিফাতুস সাহাবা, ২/৯৮৩ পৃ. হা/২৫২০
২৮. ইমাম ইবনে আছির, আসাদুল গাবাহ ফি মা‘রিফাতিস সাহাবা, ২/১৬৫ পৃ. ক্রমিক. ১৪৩৮
++++++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন