আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী


প্রথম খলিফা হযরত আবু বকর (رضي الله عنه)’র আক্বীদা

উম্মতে মুহাম্মদী (ﷺ)’র মহান ইমাম, মুহাদ্দেস, হযরত ইমাম বায়হাকী এবং আল্লামা শায়খ ইউসূফ নাবহানী (رحمة الله) তাদের স্বীয় কিতাবে হযরত সায়্যিদুনা সিদ্দিকে আকবার (رضي الله عنه)’র একটি আক্বীদা এনেছেন, যা তাঁর নিম্নোক্ত কবিতায় প্রস্ফূটিত হয়েছে-

أَمِينٌ مُصْطَفًى لِلْخَيْرِ يَدْعُو ... كَضَوْءِ الْبَدْرِ زَايَلَهُ الظَّلَامُ

“উত্তম কাজের প্রতি ডাকেন সারকারে মুস্তফা আমিন;

বদর সম রৌশনীতে যার দূরভীত হয় রাত গহীন।”

(ইমাম বায়হাকী, দালায়েলুন নবুয়ত, প্রথম খ- ২৯৮ পৃষ্ঠা, শায়খ ইউসুফ নাবহানী, জাওয়াহিরুল বিহার, প্রথম খ-, ৯২ পৃষ্ঠা)।

--------------------------------------------

সায়্যিদুনা আলী (رضي الله عنه)’র আক্বীদা

হযরত সায়্যিদুনা আলী (رضي الله عنه) বর্ণনা করেন,

 إِذَا تَكَلَّمَ رُئِيَ كَالنُّورِ يَخْرُجُ مِنْ بَيْنِ ثَنَايَاهُ

-‘‘রাসূল (ﷺ)’র যখন কথা বলেন তাঁর দাঁত মুবারক থেকে যেন নূর বের হয়।’’ ➥26

২৬. কাস্তাল্লানী, মাওয়াহেবুল্লাদ্দুনিয়া, ২/১৯ পৃষ্ঠা, শায়খ ইউসুফ নাবহানী, আনওয়ারে মুহাম্মদীয়া, ১৩২পৃ, যুরকানী, শারহুল মাওয়াহেব, ৫/২৮৭ পৃ.)।


-------------------------------------

আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন