রাসূল (ﷺ) এর রওজা জিয়ারত একটি বরকতময় আমল:


কেননা তাঁর রওজা জিয়ারত পূর্নাঙ্গ বিশ্বাস স্থাপন করে করলে মু‘মিনের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ) ইরশাদ করেন- مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي -‘‘যে আমার রওজা যিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব।’’ 

➤ দারেকুতনী, আস্-সুনান, ৩/৩৩৪ পৃষ্ঠা, হাদিস: ২৬৯৫, মুয়াস্সাতুর রিসালা, বয়রুত, লেবানন, প্রকাশ- ১৪২৪হিজরি।


এ হাদিস থেকে দূর থেকে সফর করে রওযা যিয়ারতের বৈধতা প্রমাণ হয়।

➤ এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ‘‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’’ ১ম খন্ডের ৪২৩-৪৪০ পৃষ্ঠা, দেখুন।

++++++++++
আকায়েদে আহলে সুন্নাহ (১ম খন্ড)
(ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আক্বিদা)

গ্রন্থনা ও সংকলনে:
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রকাশক, সাকলাইন প্রকাশক, বাংলাদেশ।

সম্পাদনায়:
মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী।

Post a Comment

নবীনতর পূর্বতন