❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী
সায়্যিদুনা ইমাম আজম আবু হানিফা (رضي الله عنه)’র আক্বীদা
আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান ইমাম, গোপন রহস্য উন্মোচনকারী, ইমামুল আইম্মা সায়্যিদুনা ইমামে আজম (رضي الله عنه) রাসূল (ﷺ)’র উপর আক্বিদা নিম্নোক্ত পঙক্তির মধ্যে এভাবে ফুটে তুলেছেন-
انت الذى مِنْ نُورِكَ البدر اكتى
والشمس مشرقة بنور بهاك
“তব নূরের জ্যোতি পেয়ে পুর্ণিমা চাঁদ আলোকিত
জ্যোর্তিময়ী শশীখানা তব নূরে পুলকিত।”
(কাসিদায়ে নূমান, পৃষ্ঠা ২৩)
বিজ্ঞ পাঠকবৃন্দ! আপনাদের সামনে রাসূলে করিম (ﷺ)’র সম্মানিত সাহাবী (رضي الله عنه), পুত:পবিত্র আওলাদের আকিদাসমূহ নির্ভরযোগ্য মুহাদ্দিস গণের গ্রহণযোগ্য কিতাব হতে তুলে ধরেছি। এগুলো থেকে দিবালোকের ন্যায় প্রতিভাত হলো যে, এসব হাযারাত রাসূল (ﷺ)’র পানাহার, আযওয়াযে মুতাহহারাত এবং আওলাদে পাক সম্পর্কে জানা সত্ত্বেও তাঁদের আক্বিদা ছিল নবী (ﷺ) নূরের তৈরি। সুতরাং তাঁরাই আহলে সুন্নাত ওয়াল জাম‘আত যাঁদের আক্বীদা হল রাসূল (ﷺ) নূর।
আর যারা রাসূল (ﷺ) কে নূরে হিচ্ছি হিসেবে মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। সুতরাং বুঝা গেল দেওবন্দীরা আহলে সুন্নাত ওয়াল জাম‘আত নয়।
আ‘লা হযরত আযিমুল বরকত ইমাম আহমদ রেযা খাঁন বেরলভী (رحمة الله) বলেন-
چمک تجھ سے پا تے ہیں سب پا نے والے
ميرا دل بھى چمكا دے چمكا نے والے
ميں گدا تو باد شاه بھر دے پیالہ نور كا
نور دن دونا تيرا دے ڈال صدقہ نوركا
جوگدا ديكھو ليئے جاتا ہے توڑا نور كا
نور كى سركار ہےكيا اس ميں توڑا نور كا
“জ্যোতির উৎস তুমি, পাওয়ার যে পেয়ে যয়
বিকীর্ণ করো নূর আমারই এ আত্মায়।
আমি ভিখারি তুমি মহারাজা, দাও আধারে নূর
করুনা দাও দানপাত্রে, তিমির হবে ভোর।
যে নিংস্বে জুটে মহাদাতার, যৎকিঞ্চিত নূর
আলোকর্তার বিকিরনে, অন্ধতমস দূর।”
(কালামে রেযা, ৩৯ পৃষ্ঠা)।
++++++++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন