মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(৪৭)

পানির উপর চলা: পাথর পানিতে ভাসা-


❏ ইমাম ফখর উদ্দিন রাযী (রহ.) স্বীয় বিখ্যাত তাফসীর, তাফসীরে কবীর-এ বর্ণনা করেন, আল্লাহ তায়ালা হযরত নূহ (عليه السلام)এর চিশতিকে পানিতে ডুবতে দেননি বরং পানিতে ভাসিয়ে রাখেন। পক্ষান্তরে আমাদের রাসূল (ﷺ) কে এর চেয়েও বড় মুজিযা দান করেন।

একদা নবী করিম (ﷺ) পানির পাশে অবস্থান করছিলেন। সেখানে ইকরামা ইবনে আবু জেহেল উপস্থিত ছিল। সে বলল- হে মুহাম্মাদ! যদি আপনি রাসূল হওয়ার দাবীতে সত্যবাদী হন তবে পানির অপর পাশে বিদ্যমান ঐ পাথরকে আপনার দিকে আহ্বান করুন যাতে পানিতে না ডুবে ভাসতে ভাসতে আপনার কাছে চলে আসে। অতঃপর তিনি পাথরকে ইশারা করা মাত্র পাথর আপন স্থান থেকে পানির উপর ভাসতে ভাসতে নবীর কদমে পাকে এসে রেসালাতের সাক্ষ্য দেয়। ●২৭১

_____________________________

271.[আল্লামা ইউসুফ নাবহানী  (رحمة الله) (১৩৫০হি.), হুজ্জাতুল্লাহি আলালা আলামীন, উর্দু, পৃ:৪৯]।

++++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন