মাসআলাঃ তাবলীগ জামাতের লোকেরা বলে থাকেন যদি ঈদের নামায নিজের গ্রাম ও এলাকা থেকে বাইরে জামাতের সাথে অন্য জায়গায় ঈদগাহে পড়ে তাহলে উহার সাওয়াব সাত লাখ ঈদের সাওয়াব প্রাপ্ত হবে। ইহা সহীহ হাদীস সমূহ দ্বারা প্রমাণিত আছে কিনা? যদি প্রমাণিত থাকে তাহলে কিতাবের বরাত লিখে দিবেন।
উত্তরঃ আত্তারগীব ওয়াত্তারহীব গ্রন্থে হাফিজ আবদুল আজীম মনজুরী (رحمة الله) হাদীস উল্লেখ করেছেন যে, আল্লাহর রাস্তায় বের হয়ে এক ভাল কাজের সাওয়াব সাত লাখ হয়ে যায়, যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হয় তখন আল্লাহ তায়ালা যে পরিমাণ সাওয়াব দান করুক তার ভান্ডারে কমতি হবেনা। [আল্লাহ্ তায়ালা অধিক জ্ঞাত]।
__________________
কিতাব : মুনীয়াতুল মুছ্লেমীন (মাসআলা-মাসায়েল) [২য় খণ্ড]
মূলঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন