প্রথম অধ্যায়ঃ ঈদে মিলাদুন্নবী (ﷺ) প্রসঙ্গ
ঈদে মিলাদুন্নবী (ﷺ) লাইলাতুল ক্বদর হতে উত্তম
বিশ্ব বিখ্যাত ফকীহ ইমাম তাহাবী (رحمة الله) ইমাম শাওয়াফে (رحمة الله) এর কওল নকল করে লিখেন-
إن أفضل الليالي ليلة مولده صلى الله عليه وسلم ثم ليلة القدر-
-‘‘নিশ্চয়ই ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো ঈদে মিলাদুন্নবী (ﷺ) এর রা তবা রাসূলুল্লাহ (ﷺ) এর শুভাগমনের রাত্র (১২ই রবিউল আউয়াল) তারপর হলো শবেই কদরের রাত্র।’’
🔺(আল্লামা শায়খ ইউসূফ নাবহানী : যাওয়াহিরুল বিহার : ৩/৪২৬ পৃ : মারকাযে আহলে সুন্নাহ বি বারকাতে রেযা, গুজরাট হতে প্রকাশিত।)
ইমাম শায়খ ইউসুফ বিন ইসমাঈল নাবহানী (رحمة الله) লিখেন-
وليلة مولده صلى الله عليه وسلم أفضل من ليلة القدر
-‘‘শবে ক্বদর হতে মিলাদুন্নবী (ﷺ)-এর রাত উত্তম।’’
🔺(আল্লামা শায়খ ইউসূফ নাবহানী : আনওয়ারে মুহাম্মাদিয়াহ, ২৮পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।)
ইমাম কুস্তালানী (رحمة الله)ও অনুরূপ বলেছেন এবং এর তিনটি কারণ উল্লেখ করেছেন।
🔺(আল্লামা কুস্তালানী : মাওয়াহেবে লাদুনিয়্যাহ, ২৮১/১৪৫পৃ. মাকতুবাতুত তাওফিকহিয়্যাহ, কায়রু, মিশর।)
+++++++++
ফতোওয়ায়ে আহলে সুন্নাহ (আটটি বিষয়ের সমাধান)
গ্রন্থনা ও সংকলনেঃ
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রতিষ্ঠাতা, ইমাম আযম রিসার্চ সেন্টার, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭২৩-৯৩৩৩৯৬
সম্পাদনা পরিষদঃ
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মা.জি.আ.)
মুনাজেরে আহলে সুন্নাহ ও বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক।
একটি মন্তব্য পোস্ট করুন